নড়াইলে হত্যা মামলায় এক ভাইয়ের ফাঁসি, অরেক ভাইয়ের আমৃত্যু কারাদণ্ড
নড়াইলে একটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে জেলা দায়রা জজ আদালত। রোববার (২৩ জানুয়ারি) সকালে এ রায় ঘোষণা করেন নড়াইল জেলা দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মো.মশিয়ার রহমান। রায়ে এক ভাইকে ফাঁসির আদেশ এবং অরেক ভাইকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ড এবং উভয়কে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন যশোর জেলার অভয়নগর থানার মৃত-সোনা মোল্যার ছেলে মো. বাছের আলী মোল্যা এবং আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন সোনা মোল্যার অরেক ছেলে মো.কামাল মোল্যা। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, আসামি বাছের মোল্যা ও কামাল মোল্যা এজাহারকারী মো. বাবুল মোল্যার বিধবা বোনকে প্রায় উত্ত্যক্ত করত। পরে এজাহারকারীর ছেলে রেজাউল মোল্যা আসামিদের তাদের বাড়িতে আসতে এবং বিধবা ওই মহিলাকে উত্ত্যক্ত করতে নিষেধ করে। এতে ক্ষপ্তি হয়ে ২০১৯ সালের ২৬ জুন রাতে আসামিরা ভিকটিম রেজাউলের বাড়িতে আসে এবং তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। প্রতিমধ্যে এজাহারকারী ও মঞ্জুরুলের বাড়ির উঠানে পৌঁছলে আসামি কামাল মোল্যা লাঠি দিয়ে রেজাউলের মাথায় আঘাত করে। পরে অপর আসামি বাছের মোল্যা লোহার পেরেক লাগানো বাঁশ দিয়ে তার বাম কানের ওপর আঘাত করে। এতে সে মারাত্মক জখম হয়। এরপর এজাহারকারী ও সাক্ষীদের হৈ-চৈ শুনে আসামিরা তাকে ফেলে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে পরদিন ২৭ জুন তার মৃত্যু হয়। পরে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করে আদালত। এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে এবং বিধি মোতাবেক সেগুলা ধ্বংসের নির্দেশ প্রদান করে আদালত।
জামান / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন