কেএমপির ৩ কর্মকর্তা পিপিএম-সেবা পদকে ভূষিত
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তিন কর্মকর্তা পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন। তারা হলেন- বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম, অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) সোনালী সেন এবং এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আবু সাঈদ। ২০২০ ও ২০২১ সালে খুলনা মেট্রোপলিটন পুলিশে চাঞ্চল্যকর মামলাসমূহের রহস্য উদ্ঘাটন, কৃতিত্বপূর্ণ, সাহসীকতা এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ তাদের পিপিএম-সেবা পদকে ভূষিত করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালে বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম কৃতিত্বপূর্ণ, কর্তব্যনিষ্ঠা, সততা এবং দক্ষতার সাথে বাংলাদেশ পুলিশ বাহিনীতে প্রশংসনীয় অবদান রাখার স্বীকৃতি স্বরূপ “পিপিএম-সেবা” পুরস্কারে ভূষিত হয়েছে।তিনি কোভিড-১৯ প্রাদুর্ভাব রোধে প্রশংসনীয় ভূমিকা পালন, শ্রমিক আন্দোলনকালীন ও সার্বক্ষণিক মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় ভূমিকা, ভিভিআইপি/ভিআইপি, বিদেশীদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসহ নাগরিক সেবা প্রদানে দায়িত্ব পালনকালে পেশাদারিত্বের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এটি শুধু বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্যই নয়, দেশের নারী সমাজের কাছেও অনুসরণীয়, অনুকরণীয় ও অবিস্মরণীয় হয়ে থাকবে চিরকাল।
২০২১ সালে অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) সোনালী সেন চাঞ্চল্যকর মামলাসমূহের রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা, সেবামূলক কাজ এবং শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরুপ পিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন।
এছাড়া ২০২০ সালে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আবু সাঈদ এর কর্তব্যপরায়ণতা, নিষ্ঠা, সততা, আন্তরিকতা, বিচক্ষণতা ও সাহসীকতা এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ তাকে “পিপিএম-সেবা” পদকে ভূষিত করা হয়েছে।
জামান / জামান
ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর
আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি
পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ
রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র
স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা
সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক
নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন