ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

প্রতি বছর করোনা টিকা দেয়ার নিয়ম চান ফাইজার সিইও


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৩-১-২০২২ দুপুর ১:৫৬

বারবার বুস্টার ডোজ দেয়ার বদলে প্রতি বছর একটি করে করোনারোধী টিকা দেওয়ার নিয়ম চান মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজারের প্রধান নির্বাহী (সিইও) আলবার্ট বোরলা। তার মতে, এলোমেলো বুস্টার ডোজ নেয়ার বদলে মানুষকে বছরে একবার নিয়মিত টিকা নিতে রাজি করানো সহজ। গতকাল শনিবার (২২ জানুয়ারি) ইসরায়েলের এন১২ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ফাইজার সিইও। খবর রয়টার্সের।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের জেরে বিশ্বজুড়ে আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণ। পরিস্থিতি সামলাতে অনেক দেশই বুস্টার ডোজ কর্মসূচি শুরু করেছে অথবা দুই ডোজ নেওয়ার মধ্যে সময়ের ব্যবধান কমিয়ে দিয়েছে।

সাক্ষাৎকারে ফাইজার সিইওর কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি প্রতি চার-পাঁচ মাস অন্তর বুস্টার ডোজ প্রয়োগ চান কিনা? জবাবে বোরলা বলেন, এটি খুব একটা ভালো দেখাবে না। আমি বরং আশা করছি, আমরা এমন একটি টিকা পাবো যা বছরে একবার নিলেই চলবে। বছরে একবার টিকা নিতে মানুষকে রাজি করানো সহজ। মানুষের জন্য এটি মনে রাখাও সহজ হবে।

তিনি বলেন, জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এটিই আদর্শ সমাধান হতে পারে। আমরা এমন একটি টিকা তৈরি করতে চাচ্ছি যা ওমিক্রনকে ঠেকাবে, আবার করোনার অন্য ধরনগুলোকেও ভুলে যাবে না।

বোরলা জানান, আগামী মার্চ মাসের মধ্যেই ফাইজার ওমিক্রন ঠেকাতে সক্ষম এমন একটি টিকার অনুমোদনের জন্য আবেদন করতে পারে।

তিনটি গবেষণার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) গত শুক্রবার বলেছে, ওমিক্রন মোকাবিলায় এমআরএনএ টিকার তৃতীয় ডোজই হচ্ছে মোক্ষম অস্ত্র। এটি হাসপাতালে ভর্তি হওয়া থেকে ৯০ শতাংশ সুরক্ষা দিতে পারে।

গত সপ্তাহে ইসরায়েলের শেবা মেডিক্যাল সেন্টারের এক গবেষণার প্রাথমিক ফলাফলে দেখা গেছে, তৃতীয় ডোজের চেয়ে চতুর্থ ডোজ নেয়ার পর শরীরে আরও বেশি অ্যান্টিবডি তৈরি হয়। কিন্তু এটিও ওমিক্রন ঠেকাতে যথেষ্ট নয়। তারপরও ঝুঁকিপূর্ণ শ্রেণির লোকদের দ্বিতীয় বুস্টার ডোজ নেয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা।

জামান / জামান

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?