অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি
ভূঞাপুরে আগুনে পুড়ল চেয়ারম্যানের বাসভবন, বৃদ্ধা দগ্ধ
টাঙ্গাইলের ভূঞাপুরে একটি বসতবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন আসবাপত্র ও নগদ অর্থ পুড়ে গেছে। আগুন লাগার ঘটনায় জেলেমন (৮৫) নামে এক বৃদ্ধা দগ্ধ হয়েছেন। সে ভূঞাপুর পৌর শহরের ফসলান্দি গ্রামের মৃত শুকুর আলীর স্ত্রী। শনিবার (২২ জানুয়ারি) রাত ৩টার দিকে পৌর শহরের ফসলান্দি এলাকার বাসিন্দা ও উপজেলা গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহর বাসায় এ আগুনের ঘটনা ঘটে। রোববার (২৩ জানুয়ারি) সকালে ভূঞাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেন জিন্নাহ জানান, হঠাৎ আগুনের প্রচণ্ড তাপে ঘুম ভেঙে যায়। এসময় দেখি মুহূর্তেই আগুন ঘরের সকল রুমে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনায় ভূঞাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আবুল কালাম জানান, শনিবার রাতে ক্ষতিগ্রস্ত লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই।
এছাড়া আগুনে এক বৃদ্ধা দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়।
জামান / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’