ঢাকা বৃহষ্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

স্কুল বন্ধ করে দেয়ার হুমকি

সোনারগাঁওয়ে শিক্ষক পরিবারের ওপর সন্ত্রাসী হামলায় প্রধান শিক্ষকসহ আহত ৫


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ২৩-১-২০২২ বিকাল ৫:৪

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ইউনিয়নের নুনেরটেক রঘুনারচর গ্রামে ‘মায়াদ্বীপ শিশু পাঠশালা’কে কেন্দ্র করে শিক্ষক পরিবারের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় মায়াদ্বীপ শিশু পাঠশালার প্রধান শিক্ষকসহ ৫নজন আহত হয়েছে। গত শনিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় আহত প্রধান শিক্ষক মরিয়ম আক্তার পাখির ভাই মো. শরীফ বাদি হয়ে শনিবার রাতেই সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক রঘুনারচর গ্রামে একটি সামাজিক সংগঠন সুবর্ণগ্রাম সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘মায়াদ্বীপ শিশু পাঠশালা’ নামের একটি স্কুল প্রতিষ্ঠা করে। স্কুল প্রতিষ্ঠার পর থেকে ওই এলাকার হুন্ডি ব্যবসায়ী আবুল হাশেম স্কুলটি বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগেন। শনিবার রাতে পূর্ব পরিকল্পিতভাবে পাখির বাড়িতে আসে সন্ত্রাসীরা। রাতে পৌনে নয়টার দিকে মায়াদ্বীপ শিশু পাঠশালার প্রধান শিক্ষক মরিয়ম আক্তার পাখির ঘরে প্রবেশ করে।

এ সময় আনোয়ার হোসেন ওরফে আন্ডার আলীর নেতৃত্বে মেহেদী, আবুল হাশেম, শাহজালাল, শাহ পরান, দ্বীন ইসলাম, রাসেল, ফয়সাল, রাকিব, মো. রহিম আলী. রমজান, শরীফ, ফাহিম, মাসুদ, মঙ্গল আলী ও ইউসুফ আলীসহ ২০-২৫জনের একটি দল লাঠিসোটা, ধারালো দা. বটি,শাবল নিয়ে হামলা করে। হামলায় মায়াদ্বীপ শিশু পাঠশালার প্রধান শিক্ষক মরিয়ম আক্তার পাখি, এক বছর বয়সী কন্যা শিশু পারিশা, সহকারী শিক্ষক রাশেদ, শরীফ, মা নাছিমাকে লাঠিসোটা দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে মারাক্তকভাবে আহত করে। এসময় প্রধান শিক্ষকের শ্লীলতাহানীর চেষ্টা করে।

আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এঘটনায় আহত প্রধান শিক্ষক মরিয়ম আক্তার পাখির ভাই মো. শরীফ বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন প্রধান শিক্ষক মরিয়ম আক্তার পাখি বলেন, স্কুল প্রতিষ্ঠার পর থেকেই হুন্ডি ব্যবসায়ী আবুল হাসেম তার লোকজন স্কুলটি বন্ধ করে দেওয়ার জন্য পাঁয়তারা করে আসছে। শনিবার রাতে পূর্ব পরিকল্পিতভাবে আমার ভাইকে মারধর করার জন্য ঘরে প্রবেশ করে। আমরা এগিয়ে গেলে আমার এক বছর বয়সী কন্যা শিশুসহ মা ও ভাইকে পিটিয়ে আহত করে। আমাদের স্বর্ণলংকার নিয়ে যায়।

মায়াদ্বীপ শিশু পাঠশালার সহকারী শিক্ষক রাশেদ বলেন, আবুল হাশেমের নেতৃত্বে এ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড হয়ে থাকে। তার একটি নিজস্ব বাহিনী রয়েছে। এ স্কুল বন্ধ করতে পারলে গন্যমান্য ব্যক্তি এ এলাকায় আসা বন্ধ হয়ে যাবে। ফলে তারা নির্বিঘেœ অপরাধ করতে পারবে ।

অভিযুক্ত আবুল হাশেমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনার সঙ্গে আমি জড়িত না। আমি দীর্ঘদিন ধরে অসুস্থ্য। এ ঘটনার সময় ওই বাড়িতে গিয়েছি কেউ প্রমাণ দিতে পারবে না।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক(এসআই) ফিরোজ মিয়া বলেন, অভিযোগের পর হাসপাতালে তদন্তের জন্য হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলেছি। ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের লোকজনের সঙ্গে কথা বললেই বিস্তারিত জানা যাবে।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) এসএম শফিকুল ইসলাম বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

জামান / জামান

ধুনটে সড়ক নির্মাণকাজ ঘুরে দেখলেন  এমপি পুত্র আসিফ সিরাজ রব্বানী

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিএনপির বাদশা জয়ী

মাদারীপুর পৌরসভায় প্রকল্প বাস্তবায়নে আরইউটিডিপি কর্মশালা সম্পন্ন

বড় খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নিয়মিত করদাতাদের জন্য সহজ সুবিধা

গোদাগাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

চাঁদপুরে মাদকসহ সরঞ্জামাদি জব্দ, একজনের কারাদণ্ড

গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বকশীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়,

তেঁতুলিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে পলাল গরু চোর

কটিয়াদীতে অবৈধ জ্বালানি তেল মজুদে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা

পাম্পে তেল না দেওয়ায় ক্ষোভ, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ