পাইকগাছায় হরিণ ধরার ফাঁদসহ ৩ শিকারি আটক
কয়রায় শিবসা নদীর মারকীরখাল এলাকায় বন বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে তিনজন হরিণ শিকারিকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ২ বস্তা হরিণ ধরার ফাঁদ, নৌকা ও হরিণ নিধনের অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়। সুন্দরবন খুলনা রেঞ্জের অধীনে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, রোববার (২৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ও নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ সব হরিণ ধরার ফাঁদ, নৌকা ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, পাইকগাছা উপজেলার ফকিরাবাদ গ্রামের মিজানুর রহমান (৪৫), মইদুল সরদার (৪২) ও রহিম গাজী (৩৫)। এদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা হয়েছে।
জামান / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত