পাইকগাছায় সোনার দোকানে দুর্ধর্ষ চুরি
খুলনার কপিলমুনির আগড়ঘাটা বাজারে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) রাতের কোনো এক সময়ে চোরেরা পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা বাজারে অবস্থিত কে কে জুয়েলারি দোকানের পেছন থেকে টিনের চাল ফাঁক করে রবেশ করে। এ সময় ক্যাশ বাক্সে রক্ষিত ৩০ হাজার টাকা, ১০০ পিস সোনার নাকের ফুল ও ৬০ ভরি রুপার গহনা নিয়ে পালিয়ে যায়, যার আনুমানিক মূল্য ও নগদ টাকাসহ ১ লাখ ৪৫ হাজার।
কে কে জুয়েলারি দোকানের মালিক কুমারেশ কর্মকার জানান, প্রতিদিনের মতো রোববার সকালে দোকানে তালা খুলে ভেতরে প্রবেশ করে ক্যাশ বাক্স এলোমেলো রয়েছে দেখতে পাই। এরপর লক্ষ্য করে দেখি টিনের চাল আগলা করা। এ সময় বাজার কমিটির লোকজনকে জানালে তারা সবকিছু দেখে যান।
কে কে জুয়েলার্স দোকান পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চুরির ঘটনায় রোববার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মৌখিক অভিযোগ করা হয়েছে বলে জানান কুমারেশ কর্মকার।
জামান / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত