ধামরাইয়ে ভাগ্নি অন্তঃসত্ত্বা : ধর্ষক মামা আটক
ঢাকার ধামরাইয়ে মামার লালসার শিকার ভাগ্নি ৪ মাসের অন্তঃসত্ত্বার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামা মো. আমির হোসেন আমুকে (৪২) আটক করেছে ধামরাই থানা পুলিশ। রোববার (২৩ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়াখোলা গ্রাম থেকে অভিযুক্ত মামাকে আটক করা হয়। এর আগে ভুক্তভোগীর মা বাদী হয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত আমির হোসেন আমু ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়াখোলা গ্রামের মো. ইজ্জত আলীর ছেলে। মেয়েটি আমুর ফুফাতো বোনের মেয়ে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত চার মাস আগে ভাগি আমুর বাড়িতে আমুর মেয়ের সাথে পাশের রুমে ঘুমায়। পরে আমুর মেয়ে বিছানা ছেড়ে প্রাইভেট পড়তে গেলে ওই সুযোগে আমু গোপনে মেয়ের কক্ষে প্রবেশ করে ভাগ্নিকে জোর করে ধর্ষণ করে। পরে ভাগ্নি চিৎকার করলে আমু তাকে ধারালো অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দিলে ভাগ্নি ও তার পরিবার চুপ হয়ে যায়। পরে গত এক মাস আগে মেয়ের বিয়ে হয়। সেখানে তার শারীরিক অবস্থা খারাপ হলে মেয়েকে পরীক্ষা করানো হলে চার মাসের অন্তঃসত্ত্বা নিশ্চিত করা হয়। এরপর মেয়েকে জিজ্ঞাসা করলে সে জানায়, আমু আমাকে জোর করে তার মেয়ের কক্ষে ধর্ষণ করে। আমি চিৎকার করলে আমু আমাকে ধারালো অস্ত্রের মুখে ভয় দেখালে আমি চুপ হয়ে যাই।
এ বিষয়ে মেয়ের মামা সাত্তার বলেন, আমু আমার আপন ফুফাতো ভাই। তাকে আমরা সবদিক দিয়ে সাহায্য-সহযোগিতা করে থাকি। কিন্তু আজ সে আমার ভাগ্নির সাথে কী কাজ করল? আমরা সমাজে মুখ দেখাতে পারি না। আমার ভাগ্নিকে কত টাকা খরচ করে বিয়ে দিয়েছি। আমি এর সঠিক বিচার চাই আপনাদের কাছে।
এ বিষয়ে কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাসেল মোল্লা বলেন, আমুর লালসার শিকার হয়ে ফুফাতো বোনের মেয়ে ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। এমন একটি লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেন আমুকে কাওয়াখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
জামান / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ