ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

সিরিয়ায় আইএস-কুর্দি লড়াই, নিহত ১২০


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৪-১-২০২২ দুপুর ১১:১৭

সিরিয়ায় কুর্দি বাহিনীর সঙ্গে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১২০ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে সাত বেসামরিক নাগরিক রয়েছেন। রোববার (২৩ জানুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত থেকে কুর্দি ও আইএস যোদ্ধাদের মধ্যে এ সংঘর্ষ চলছে। দেশটির হাসাকাহ শহরে কুর্দি পরিচালিত গোরান কারাগারে শতাধিক আইএস সদস্যের বিদ্রোহের মধ্য দিয়ে এ সংঘর্ষের সূত্রপাত।

সিরিয়ান অবজারভেটরি জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত ৭৭ আইএস সদস্য ও ৩৯ কুর্দি যোদ্ধা রয়েছেন। কারারক্ষীরাও রয়েছেন নিহত ব্যক্তিদের তালিকায়। কারাগারের ভেতর ও বাইরে চলা সংঘর্ষে তাঁদের প্রাণহানি ঘটে।

সংগঠনটি বলছে, আইএস গোরান কারাগারে তাদের বন্দী সদস্যদের মুক্ত করতে প্রথমে এ হামলা করে। তারা কারাগারের অস্ত্রাগারও দখল করেছিল। সংগঠন আরও জানায়, ওই সংঘর্ষের সময় অনেক আইএস বন্দী কারাগার থেকে পালিয়ে গেছে। এর মধ্যে শতাধিক বন্দীকে কুর্দি বাহিনী আটক করতে সক্ষম হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি জানায়, শনিবার রাতভর সেখানে প্রচণ্ড সংঘর্ষ চলে। কুর্দি বাহিনী কারাগারের ওপর নিজেদের নিয়ন্ত্রণ ও আশপাশের এলাকায় থাকা আইএস সদস্যদের নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।

আইএসের মুখপত্র হিসেবে পরিচিত সংবাদমাধ্যম আমাক জানায়, আইএস সদস্যরা কারাগারের এক অস্ত্রাগার দখলের পর দুটি আত্মঘাতী বোমা হামলার মধ্য দিয়ে ওই অভিযান শুরু করে। এ অভিযানে তারা তাদের কয়েক শ’ সদস্যকে কারাগার থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে।

জামান / জামান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে গভীর সংশয় ইরানের

হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি

ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প

‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

ইরানের কোনো প্রতিনিধি এখনও ইসলামাবাদে পৌঁছায়নি

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে