পাইকগাছায় ধর্ষণের অভিযোগে দেবর আটক
পাইকগাছায় আপত্তিকর অবস্থায় দেবর-ভাবিকে পুলিশ আটক করেছে। গত শনিবার রাত ১০টার দিকে গদাইপুর ইউপির হিতামপুর গ্রামে ভিকটিমের বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ভিকটিমের মা হাসিনা বেগম বাদী হয়ে আটক আল-আমিন সরদারের (২৭) বিরুদ্ধে থানায় ধর্ষনের মামলা করেছেন। আটক যুবক চাঁদখালী ইউপির কানুয়ারডাঙ্গা গ্রমের কুদ্দুস সরদারের ছেলে।
এদিকে পুলিশ ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য রবিবার বিকেলে খুমেক হাসপাতালের ওসিসিতে পাঠিয়েছেন।
থানায় দায়ের মামলা ও স্থানীয় সুত্র জানায়, বিগত ৮ বছর পুর্বে গদাইপুর ইউপি'র হিতামপুরের পীর আলী গাজীর মেয়েকে বিয়ে দেয় চাঁদখালীর কানুয়ারডাঙ্গার নজরুল সরদারের ছেলে হাসানের সাথে। বিয়ের পর পরিচয়ের সুত্রধরে সংসার করা অবস্থায় প্রতিবেশী দেবর আল আমিনের সাথে ওই গৃহবধূর সুসম্পর্ক গড়ে উঠে। গত ১৫ জানুয়ারি গৃহবধূ বাপের বাড়ি হিতামপুরে চলে আসে।
বাড়ির লোকের অভিযোগ, শনিবার রাত ১০টার দিকে দেবর-ভাবিকে আপত্তিকর অবস্থায় আটক করে থানা পুলিশকে খবর দেয়। পুলিশের এসআই মোল্যা শাহাদৎ ভিকটিমকে উদ্ধার করে দেবর আল আমিনকে আটক করে থানা হেফাজতে নেন। এ ঘটনায় উভয়ের মধ্যে আপস-মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় ধর্ষণের অভিযোগে ভিকটিমের মা হাসিনা বেগম বাদী হয়ে আল-আমিনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন, যার নং-১৩।
ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য খুমেক হাসপাতালের ওসিসিতে পাঠানোর তথ্য দিয়ে ওসি মো. জিয়াউর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে ভিকটিমের মা থানায় মামলা করলে ধৃত ব্যক্তিকে গ্রেফতার দেখানো হয়েছে।
জামান / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত