নড়াইলে অস্ত্র মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড
নড়াইলে অস্ত্র মামলায় নাসির শেখ ওরফে গোফরান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার (২৪ জানুয়ারি) সকালে স্পেশাল ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। নাসির শেখ ওরফে গোফরান যশোর জেলার অভয়নগর থানার ধুলগ্রাম গ্রামের তছির শেখের ছেলে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। মামলার অপর দুই আসামি একই গ্রামের বাবু লালের ছেলে বায়েজীদ ও রহমান সর্দারের ছেলে মফিজ সর্দারকে বেকসুর খালাস প্রদান করেছে আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৩ ডিসেম্বর নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাদক ও অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করে। বিকেল সাড়ে ৫টার দিকে যশোর-নড়াইল সড়কের সীতারামপুর ব্রিজের ওপর যানবাহন তল্লাশিকালে খুলনা মেট্রো-ল ১১-৩২৭৮ নং ইয়াহামা এফজেড মোটরসাইকেল চালিয়ে আসামি নাসির শেখ ওরফে গোফরান ওরফে দুর্জয়কে আসতে দেখে থামার সংকেত দেয় পুলিশ। এ সময় আসামি মোটরসাইকেলের গতি কমিয়ে হঠাৎ করে গতি বাড়িয়ে নড়াইল শহরের দিকে চলে যেতে থাকে। উপস্থিত গোয়েন্দা পুলিশে তাকে ধাওয়া করে ও পুলিশের অন্য একটি দল ও স্থানীয় লোকজনের সহায়তায় নড়াইল বউবাজার ভওয়াখালী পাগলের বটতলা নামক স্থানে স্পিড ব্রেকারের ওপর তাকে আটক করে। সাক্ষীদের সামনে তার শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল (চায়না), একটি ম্যাগজিন, ৭ রাউন্ড গুলি এবং একটি ইয়াহামা এফজেড মোটরসাইকেল জব্দ করে।
মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ সোমবার নাসির শেখকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন বিচারক। এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে জেলা পুলিশ লাইনসের অস্ত্রাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
জামান / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন