আর্মেনিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ
হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন আর্মেনিয়ার প্রেসিডেন্ট আরমেন সারকিসিয়ান। একজন সত্যিকারার্থে রাষ্ট্রপ্রধান হতে তাকে পর্যাপ্ত ক্ষমতা না দেয়ার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে সারকিসিয়ান আরো বলেন, আর্মেনিয়ার প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নেই।
২০১৮ সালে দেশটির জাতীয় সংসদের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন সারকিসিয়ান। সেই সময় আর্মেনিয়ায় প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় পরিবর্তন করা হয়। রোববার (২৩ জানুয়ারি) পদত্যাগের বিবৃতিতে তিনি উল্লেখ করেন, একজন প্রেসিডেন্টের হাতে যে প্রয়োজনীয় ক্ষমতা থাকা প্রয়োজন তা নেই।
ধারণা করা হচ্ছে, দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে চলা দ্বন্দ্বের জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। প্রতিবেশী আজারবাইজানের সঙ্গে নাগার্নো-কারাবাখ যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আর্মেনিয়ার। যুদ্ধের পর প্রেসিডেন্টের পরামর্শ ছাড়াই সেনাপ্রধানকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী। এ নিয়ে ক্ষোভ সৃষ্টি হয় আরমেন সারকিসিয়ানের মধ্যে।
প্রেসিডেন্ট আরমেন সারকিসিয়ানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি-না তা আনুষ্ঠানিকভাবে জানায়নি দেশটির সরকার।
জামান / জামান
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ