তাড়াশে কৃষকের ঘরের আসবাবপত্র ও নগদ টাকা আগুনে পুড়ে ছাই
সিরাজগঞ্জের তাড়াশে দরিদ্র সাবেন আলী নামের এক কৃষকের বসতঘরে বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুন লেগে আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়েছে। এতে ওই কৃষক পরিবারের প্রায় ২ লাখ টাকা ক্ষতি হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তাড়াশ পৌর এলাকার কোহিত-তেঁতুলিয়া গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত সাবেন আলী জানান, বাড়ির পাশে একটি খামারে সকালে কাজ করতে যাই। হঠাৎ করেই ঘরে আগুন লেগে যায়। পরে প্রতিবেশিদের চিৎকারে বাড়িতে ফিরে দেখি ঘরের মধ্য আগুন জ্বলছে। এ সময় সবাই আগুন নেভানোর জন্য চেষ্টা করি। এছাড়া তাড়াশ ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। ধারনা করছি বিদ্যুৎ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, শোবার ঘরে থাকা ফ্রিজ, চাল, নগদ ৮৫ হাজার টাকাসহ আসবাবপত্র, পুড়ে ছাই হয়ে গেছে।
তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রেজাউল করিম জানান, খবর পেয়ে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হয়তো বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক দুই লাখ টাকার মতো বলে জানতে পেরেছি।
জামান / জামান
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার