করোনা মোকাবেলায় বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ বলেছেন, করোনা মোকাবেলায় কুষ্টিয়া পৌর এলাকায় যে বিধিনিষেধ চলমান রয়েছে সেটা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। কুষ্টিয়া জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় জুম মিটিংয়ে তিনি এ কথা বলেন। জুম অনলাইন প্লাটফর্মে কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এর বিস্তার রোধকল্পে এ সভা অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, জেলায় করোনা রোগী বেড়ে যাচ্ছে, এতে স্বাস্থ্যসেবা যাতে ভেঙে না পড়ে সেজন্য চিকিৎসকদের সজাগ থাকতে হবে। যারা করোনা আক্রান্ত হচ্ছে তাদের প্রাথমিক পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (১৫ জুন) রাতে অনুষ্ঠিত সভায় জুম ক্লাউড মিটিংস অ্যাপে আরো সংযুক্ত ছিলেন- পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) সুলতানা আফরোজ, পুলিশ সুপার খাইরুল আলম, আতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মোছা. শারমিন আখতার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরএম সেলিম শাহনেওয়াজ, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, ৪৭ বিজিবির লে. কর্নেল ফরহাদ হারুন, পৌরসভার প্যানেল মেয়র শাহীন উদ্দিনসহ উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এমএসএম / জামান
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত