ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে নৌকায় প্রকাশ্যে সিল দেয়া স্থগিত কেন্দ্রের ভোট ৭ ফেব্রুয়ারি


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১-২০২২ দুপুর ২:৫৮

টাঙ্গাইলের ভূঞাপুরে নৌকায় জোরপূর্বক প্রকাশ্যে সিল দেয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলার কারণে স্থগিত কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণিআগামী ৭ ফেব্রুয়ারি। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা সুলতানা নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থগিত হওয়া কেন্দ্রে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, অলোয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনজন প্রার্থী চেয়াম্যান পদে অংশগ্রহণ করেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত রফিকুল ইসলাম রফিক (নৌকা), বিএনপির স্বতন্ত্রআনারস প্রতীকের শরিফুল ইসলাম (সরকার শরিফ) এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. রহিজ উদ্দিন আকন্দ (মোটরসাইকেল)। এ কেন্দ্রে মোট ৩ হাজার ৩২ ভোটার রয়েছেন।

অলোয়ায় ১০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের মধ্যে ৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা সুলতানা। এরমধ্যে নৌকা ৪ হাজার ৮৫৫ ভোট, আনারস ৬ হাজার ৯ ভোট ও মোটরসাইকেল ৪ হাজার ৫২৭ ভোট পেয়েছে। ৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকার চেয়ে ১ হাজার ১৫৪ ভোটে এগিয়ে রয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী।

গত ২৬ ডিসেম্বর উপজেলার ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ্যে অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে নৌকায় সিল ও জোরপূর্বক ভোট প্রদানকে কেন্দ্র করে নৌকা ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে কেন্দ্রে বিশৃঙ্খলার কারণে ভোটগ্রহণ স্থগিত করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন।

শাফিন / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার