ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ফ্লোরিডা উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৩৯


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৬-১-২০২২ দুপুর ১১:৫৮

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ৩৯ জন নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গত শনিবার (২২ জানুয়ারি) ফ্লোরিডা উপকূলে এই নৌকাডুবির ঘটনা ঘটে বলে শোনা যাচ্ছে। বুধবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার রাতে এই নৌকাডুবির ঘটনা ঘটলেও মার্কিন কর্মকর্তারা দুর্ঘটনার খবরটি জানতে পারেন স্থানীয় সময় মঙ্গলবার সকালে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট পিয়ের্স শহর থেকে ৪৫ মাইল (৭২ কিলোমিটার) দূরে সমুদ্রের উপকূলে ডুবন্ত একটি নৌকার উঁচু অংশের ওপর থেকে মাছ ধরার কাজে নিয়োজিত জেলেরা এক ব্যক্তিকে উদ্ধারের পর নৌকাডুবির তথ্য পাওয়া যায়।

ডুবন্ত নৌকা থেকে উদ্ধার হওয়া ওই ব্যক্তি জানিয়েছেন, ক্যারিবীয় দেশ বাহামাসের বিমিনি দ্বীপ থেকে তারা একটি নৌকায় করে যাত্রা করেছিলেন এবং শনিবার রাতে তাদের বহনকারী নৌযানটি খারাপ আবহাওয়ার কবলে পড়ে। এরপরই সেটি ডুবে যায়। মার্কিন কর্মকর্তারা বলছেন, ডুবে যাওয়া ওই নৌকাটি হয়তো মানব পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল।

অবশ্য নৌকা থেকে জীবিত উদ্ধার হওয়া ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তার বরাত দিয়ে বলা হচ্ছে, নৌকায় করে বিপজ্জনকভাবে সমুদ্র পাড়ি দেওয়ার সময় আরোহীদের কেউই লাইফ ভেস্ট পরিধান করেননি।

এদিকে মিয়ামি কোস্ট গার্ড টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে জাহাজ ও এয়ারক্রাফটের সাহায্যে তল্লাশি অভিযান চালাচ্ছে তারা। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা যায়নি।

বিবিসি বলছে, বাহামাসের বিমিনি দ্বীপটি দেশটির সর্ব-পশ্চিমের জেলা এবং যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে এর দূরত্ব মাত্র ৮০ মাইল। তবে নৌকাডুবির পর জীবিতদের উদ্ধারে বিমিনি থেকে ফোর্ট পিয়ের্স পর্যন্ত প্রায় ১৩৫ মাইলজুড়ে বিস্তৃত পুরো এলাকাতেই উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

জামান / জামান

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ