ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে মিথ্যা প্রচারের প্রতিবাদে চাঁদপুরে সংবাদ সম্মেলন


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১-২০২২ দুপুর ৩:৬

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে চাঁদপুরে সংবাদ সম্মেলন করা হয়েছে। ধবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসুফ গাজী।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উত্তর প্রদান করেন ও লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, লক্ষ্মীপুর ইউনিয়নে যে জমি অধিগ্রহণ করা হয়েছে তা নির্ধারণে জড়িত ইউনিয়ন তহসিলদার, এসিল্যান্ড অফিস, উপজেলা অফিস, এডিসি রেভিনিউ অফিস, জমি অধিগ্রহণ কমিটি এবং এদের সবার মূল জেলা প্রশাসক। তাদের পরামর্শেই লক্ষ্মীপুরে এই জমি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। এখানে কি আওয়ামী লীগের নেতা বা কর্মী ভূমি অধিগ্রহণে যারা জড়িত তাদের কাউকে কি কোনো হুমকি ধমকি দেয়া হয়েছে কিনা? এখানে দীপু মনি বা তার পরিবারের ডা. জে আর ওয়াদুদ টিপু কিংবা জাহিদুল ইসলাম রোমান জড়িত না হয়েও তাদের নাম কেন এলো সে প্রশ্ন দ্রুত উন্মোচনে সবার উদ্দেশ্যে প্রশ্ন রেখে যাচ্ছি।

মো. ইউসুফ গাজী আরো বলেন, জনগণ সবাই অবগত আছে। কী উদ্দেশে হঠাৎ করেই আজ ডা. দীপু মনিকে অসৎ প্রতিপ্রন্ন করার, হেয় করার অপচেষ্টা করা হচ্ছে তা খতিয়ে দেখা প্রয়োজন। যে বা যারা কোনো কোনো গণমাধ‍্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ডা. দীপু মনি বা তার পরিবারকে জড়িয়ে জঘন্য
মিথ্যাচার  করছে তাদের আসল উদ্দেশ্যে উদ্ঘাটন হওয়া অতীব জরুরি।

তিনি বলেন, এটি শুধু ডা. দীপু মনির সততাকে প্রশ্নবিদ্ধ করা নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও রাজনীতিকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশকে অস্থিতিশীল করার কিংবা শেখ হাসিনা সরকারকে অপদস্থ করার ঘৃণ্য অপচেষ্টা বলেও অনেকেই আশংকা করছেন। এক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষণীয়- চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জমি অধিগ্রহণের ক্ষেত্রে জমির মূল্য নির্ধারণ জমির মালিকের করার সুযোগ নেই। জেলা প্রশাসনই উভয় প্রাক্কলন তৈরি করেছে। আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ডা. দীপু মনিকে বিতর্কিত করতে যেসব বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে, তা যদি জেলায় বসে দ্রুত সমাধান করা না হয় তাহলে আমরা পরবর্তীতে সাংগঠনিক প্রক্রিয়ায় যা করণীয় তাই করব। আমরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক ঐক্য রক্ষায় ধৈর্যের সর্বোচ্চ পরিচয় দিতে সকলের সহযোগিতা কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিলটন মজুমদার, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক অ্যাড. রণজিত রায় চৌধুরী, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগে সভানেত্রী মাসুদা নূর খান, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমানসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সংবাদ সম্মেলনে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দীন মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজ ফেরদৌসের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে  বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শাফিন / জামান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি