সোনারগাঁওয়ে শিশুসহ আরো ৩৯ জনের দেহে করোনা শনাক্ত
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে করোনা রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ৬০ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের দেহে করোনা ষনাক্ত হয়েছে, যা নমুনা সংগ্রহের তুলনায় ৬৫ শতাংশ। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাবরিনা হক এ তথ্য জানান।
তিনি জানান, বুধবারের তথ্যানুযায়ী ৬০ জনের নমুনা পরীক্ষা করে ২ জন ছেলে শিশু, ১২ জন মহিলা ও ২৫ জন পুরুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সোনারগাঁওয়ে করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৩০ জন, সুস্থ হয়েছেন ২৫৯৮ জন এবং মারা গেছেন ৬৮ জন।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীর মধ্যে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন মহিলা, সোনারগাঁও পৌরসভার কৃষ্ণপুরা এলাকায় ১ জন ছেলে শিশু, ১ জন মহিলা,গোয়ালদী এলাকায় ১ জন মহিলা, দৈলেরবাগ এলাকায় ১ জন মহিলা, হাতকোপায় ১ জন পুরুষ, দত্তপাড়ায় ১ জন পুরুষ, মোগড়াপাড়া ইউনিয়নের সূচেরগাঁও এলাকায় ১ জন ছেলে শিশু, ১ জন মহিলা, ১ জন পুরুষ, মোগড়াপাড়া এলাকায় ১ জন পুরুষ ,পিরোজপুর ইউনিয়নের নিউ টাউন এলাকায় ৫ জন পুরুষ, মৃধাকান্দিতে ১ জন পুরুষ, ঝাউচরে ১ জন পুরুষ, চান্দেরচক এলাকায় ১ জন পুরুষ, মঙ্গলেরগাঁও এলাকায় ১ জন পুরুষ, কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় ১ জন পুরুষ, কাঁচপুর এলাকায় ২ জন পুরুষ, ৩ জন মহিলা, বেহাকৈর এলাকায় ১ জন মহিলা, কুতুবপুর এলাকায় ৩ জন পুরুষ, বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকায় ১ জন পুরুষ, আনন্দবাজার এলাকায় ১ জন মহিলা, সাতভাইয়াপাড়ায় ১ জন পুরুষ, সনমান্দি ইউনিয়নের মশুড়াকান্দা গ্রামে ১ জন পুরুষ, বাংলাবাজার এলাকায় ১ জন মহিলা, শম্ভুপুরা ইউনিয়নের কাজীরগাঁও এলাকায় ১ জন পুরুষ, এলাহিনগর এলাকায় ১ জন পুরুষ ও বারদী ইউনিয়নের চান্দেরপাড়ায় এলাকায় ১ জন মহিলা, বারদী এলাকায় ১ জন পুরুষ।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied