মনোহরগঞ্জে বিধবার বসতঘর আগুনে ছাই
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের হাটিরপাড় গ্রামের মরহুম শাহজাহানের বিধবা স্ত্রী খোদেজা বেগমের বসতঘর ও পাক ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভাগী ও এলাকারবাসীর সূত্রে জানা যায়, আজ বুধবার (২৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে বসত ও পাক ঘরে আগুন লাগে। এ ঘটনায় ভুক্তভোগীর আর্তচিৎকারে গ্রামের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ধ্বংসলীলায় ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৭-৮ লাখ টাকা বলে জানা গেছে।
জানা গেছে, মরহুম শাহজাহান মিয়া ৫-৬ বছর পূর্বে মৃত্যুবরণ করেন। বর্তমানে তার স্ত্রীসহ ৪ কন্যা রয়েছে। তার সংসারে হাল ধরার জন্য কোনো ছেলে না থাকায় বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ও সামাজিক সহযোগিতায় তারা জীবিকা নির্বাহ করছে। এই বসতঘরটিই ছিল তার মাথা গোজাঁর একমাত্র ঠাঁই। একমাত্র অবলম্বনটি হারিয়ে এখন খোলা আকাশের নিচে থাকা ছাড়া তার আর কোনো উপায় নেই।
খোদেজা বেগম বলেন, সরকার, প্রশাসন ও এলাকার বিত্তশালীরা সহযোগিতার হাত বাড়ালে আমি আমার সন্তানদের নিয়ে কোরোরকম জীবনযাপন করতে পারব।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজিয়া হোসেন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীদের সরকারি সহযোগিতা করব।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুবুল কবির বরেন, আমি ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেব।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম বলেন, ঘটনাস্থলে আমার লোকজন পাঠিয়েছি ক্ষয়খতির তালিকা করার জন্য। সরকারি নিয়ম অনুযায়ী সহযোগিতা করা হবে।
শাফিন / জামান
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়
বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
নড়াইলে মতুয়া প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
তারাগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারীর সামাদের ঘাটে আবারও বালু উত্তোলনের মহোৎসব
কুড়িগ্রামে নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিক শিক্ষক বদলির আদেশ স্থগিত
জমিসংক্রান্ত বিরোধে চলাচলের পথ ও সাঁকো বন্ধ: খালের পানি মাড়িয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থী
বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল