ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মুরাদনগরে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন


মুরাদনগর প্রতিনিধি photo মুরাদনগর প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৬-২০২১ বিকাল ৫:৩১
কুমিল্লার মুরাদনগরে পুকুরে বিষ প্রয়োগ করেছেন- এমন মিথ্যা অপবাদ দিয়ে এক ব্যক্তিকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১৫ জুন) বিকেলে উপজেলার পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের মির্জাপুরের মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মাওলানা বাছির হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- ইউপি সদস্য নজরুল ইসলাম, ব্যবসায়ী ইউনুস সরকার, মাওলানা আব্দুল কুদ্দুস সরকার, মো. সামছুল আলম মোক্তার, মো. বিল্লাল হোসেন, মো. কাউসার আলম, ইসমাঈল হোসেন প্রমুখ। 
 
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৪ জুন সোমবার উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সিংহারিয়া কান্দা গ্রামের শাহ জালালের পুকুরে মাছ ভেসে ওঠে। পানিতে অক্সিজেন স্বল্পতার কারণে মাছ মারা গেছে এমন গুঞ্জন ওঠে এলাকায়। কিন্তু শাহ জালাল দাবি করেন, তার পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। আর এ ঘটনাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জের ধরে মির্জাপুর গ্রামের ধনু মিয়ার ছেলে নয়ন মিয়া, ইদ্রিস মিয়ার ছেলে সুমন মিয়া, আব্দুল আলিমের ছেলে আব্দুল্লাহ, বাবুল মিয়ার ছেলে মো. শাহেদ, নুরু মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন ও ফিরোজ মিয়াকে দোষারোপ করে নানাভাবে হয়রানি করছেন এবং তারা এ ঘটনা ঘটিয়েছেন বলে তাদের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। 
 
এ সময় বক্তারা প্রশাসনের নিকট জোর দাবি জানান, এভাবে শুধু শুধু মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানি না করে যদি পুকুরে বিষ প্রয়োগ করার ঘটনা ঘটে থাকে তাহলে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদের যেন আইনের আওত্তায় আনা হয়।

এমএসএম / জামান

পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার

তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা

রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ

বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা

নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ

বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে

প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া

দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর

টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক