ফরিদপুরে বউ ভাগিয়ে নেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
ফরিদপুরের নগরকান্দায় বুধবার (২৬ জানুয়ারি) সকালে বউ ভাগিয়ে নেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
সরেজমিন জানা যায়, উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাই বালিয়া গ্রামের মুন্নু মাতুব্বরের ছেলে আনিস মাতুব্বর (২৮) একই গ্রামের জলিল ফকিরের ছেলে শাহিন ফকিরের স্ত্রীকে মাসখানেক আগে ভাগিয়ে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে স্থানীয় পোড়াদিয়া বাজারে আনিসের ছোট ভাই সুজনের সঙ্গে শাহিন ও তার ভাই রিপনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজনার একপর্যায়ে আনিসের পিতা মুন্নু মাতুব্বরকে সমর্থন দিয়ে স্থানীয় ওয়াদুদ মাস্টার ও শাহিনের পিতা জলিল ফকিরকে সমর্থন দিয়ে স্থানীয় সাহেদ আলীর সমর্থকরা দেশীয় অস্ত্র, ঢাল-সড়কি, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হন। নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খান জানান, কফাই বালিয়া গ্রামে সংঘর্ষের খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। এ সময় দুপক্ষের মাতুব্বর ও সমর্থকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করি।
ফরিদপুরের নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied