ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

অনিয়মের মধ্যদিয়েই রাতের আঁধারে সড়ক নির্মাণ


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১-২০২২ বিকাল ৬:৫

পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া বীরপাশা বাজার হতে কুয়েত মসজিদ পর্যন্ত ২.২২ কিলোমিটার কার্পেটিং সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের কাজ করায় অনিয়মের মধ্যদিয়ে তড়িঘড়ি করে রাতের আঁধারে সড়ক নির্মাণের কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। বুধবার (২৬ জানুয়ারি) সরেজমিন গিয়ে এমন তথ্য পাওয়া পাওয়া যায়। 

২০১৭-১৮ অর্থবছরে দেড় কোটি টাকা ব্যয়ে উপজেলার কনকদিয়া বীরপাশা বাজার হতে কুয়েত মসজিদ পর্যন্ত ২.২২ কিলোমিটার কার্পেটিং সড়ক নির্মাণের অনুকূলে কার্যাদেশ পায় পটুয়াখালীর মহিউদ্দিন আজাদ জেবি নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণকাজে বালু ভরাট, এজিন, সাববেস, ম্যাকাডাম, প্রাইম কোট, সিলিকোটসহ নিম্নমানের ইট, খোয়া ও নামমাত্র বিটুমিন দেয়াসহ অনিয়মের অভিযোগ ওঠে ঠিকাদারের বিরুদ্ধে। ওই সব অভিযোগ আমলে নেয়নি সংশ্লিষ্ট দপ্তর। এসব অনিয়মের অভিযোগ নিয়ে গত সোমবার (২৪ জানুয়ারি) একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশ হলে রাতের আধাঁরে তড়িঘড়ি করে নির্মাণকাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। 

স্থানীয় বাসিন্দা মো. সুমন (৩২) ও  মো. মোতাহার মোল্লা (৬০) বলেন, গত দুই দিন দিনে কাজ করার পর সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত মোবাইলের লাইট জ্বালিয়ে রাস্তা নির্মাণের কাজ করা হয়। তাড়াহুড়ো করে কোনোরকম কাজ শেষ করেন শ্রমিকরা। পুকুর-ডোবা থেকে অবৈধ বোমা ড্রেজার দিয়ে কাদা-বালু দিয়ে রাস্তা ভরাট করা হয়। এজিনে দেয়া হয় নিম্নমানের ইট। খোয়া ছিল চুলার মাটির মতো। প্রাইমকোটে সামান্য পরিমাণ বিটুমিন ছিটিয়ে দেয়া হয়। সিলকোট ঢালাই এখই উঠে যাচ্ছে।

ঠিকাদারের প্রতিনিধি মো. কামালের ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

রাতের আঁধারে কাজের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সড়ক নির্মাণ তদারকি কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, এ বিষয়ে উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলুন।

উপজেলা প্রকৌশলী মো. সুলতান হোসেন বলেন, রাতে কাজের বিষয়ে আমি কিছু জানি না।

এ বিষয়ে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জিএম সাহাবুদ্দিন বলেন, তদন্ত টিম পাঠিয়ে (বৃহস্পতিবার) ব্যবস্থা নেয়া হবে।

শাফিন / জামান

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার