আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্মেলন
পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পানির বোতল মার্কা প্রার্থী। বুধবার (২৬ জানুয়ারি) সকালে বাউফল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৭নং ওয়ার্ড কান্সিলর পদপ্রার্থী (পানির বোতল মার্কা) মো. নুরুল হক মাস্টার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আগামী ৩১ জানুয়ারি সোমবার বাউফল পৌরসভা নির্বাচনে বাউফল পৌরসভার ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য (কাউন্সিলর উটপাখি মার্কা) প্রার্থী শিবলি সাদেক জনগণের সাথে কোন ধরনের সম্পৃক্ততা না থাকায় ও জনপ্রিয়তা শূন্যের কোটায় থাকায় তিনি নির্বাচনে জয়ের কথা বাদ দিয়ে নির্বাচনকে বানচাল ও বিতর্কিত করার জন্য নানা ধরনের কূটকৌশল ও অপপ্রচারের আশ্রয় গ্রহণ করেছেন। তার ফেসবুকে প্রোফাইলে সম্প্রতি একটি ভিডিও প্রচার করেন, যা সম্পূর্ণ অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন। প্রার্থী শিবলি সাদেক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরের অন্য ওয়ার্ডের লোকজন নিয়ে শোডাউন করে এবং ভোটারদের ভেতর আতঙ্ক ছড়ায়। তাছাড়া একাধিক মাইক ব্যবহার, গভীর রাতে ভোটারদের বাড়িতে গিয়ে ভীতি সঞ্চার ও তার এক আত্মীয় বাতাসী আক্তার সরকারদলীয় নেতা হওয়ায় তাকে দিয়ে মামলা দেয়ার ভয় দেখায়।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, উল্লিখিত বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার এবং বাউফল থানা অফিসার ইনচার্জ বরাবরে লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে অভিযুক্ত প্রার্থী জানান, আমি নির্বাচনে অংশগ্রহণ করার পর বিভিন্ন মহল থেকে নির্বাচন যাতে না করি সেজন্য নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। আমি সকল চাপ উপেক্ষা করে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করি। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা আচরণবিধি লঙ্ঘন করে আসছে। কোনো প্ররোচনা ছাড়া গত ২৪ জানুয়ারি আমার বোন জামাইয়ের ওপর হামলা করে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং হামলাকারীদের শাস্তি চাই। উপজেলা নির্বাচন অফিসার এবং বাউফল থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করেছি। আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা।
আয়োজিত সংবাদ সম্মেলনে বাউফল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমীরুল ইসলাম, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জামান / শাফিন
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা