ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঝাড়খণ্ডে মধ্যরাতে ভয়াবহ বিস্ফোরণ, বহু রুটের ট্রেন বন্ধ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৭-১-২০২২ দুপুর ১১:৫৪

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় হাওড়া-গয়া-দিল্লি রেল রুটের বিভিন্ন ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ধানবাদ-গয়া ডিভিশনের কারামাবাদ ও চিচাকি স্টেশনের মাঝামাঝি এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, মাওবাদীরা এ বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনাস্থল থেকে মিলেছে মাওবাদীদের একাধিক পোস্টার। চরমপন্থি গোষ্ঠীটির বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল বলেও ধারণা পুলিশের।

বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তার স্বার্থে হাওড়া-দিল্লি রেল রুটের গোমো-গয়া (জিসি) রুটের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে ধানবাদ-দেহরি এক্সপ্রেস। একইসঙ্গে গয়া-আসানসোল প্যাসেঞ্জার এবং আসানসোল-বারাণসী প্যাসেঞ্জারও বাতিল করা হয়েছে।

বিস্ফোরণের পর নয়াদিল্লি-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস, নয়াদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস এবং নয়াদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। এসব ট্রেন ধানবাদ-গয়া রুটের পরিবর্তে পটনা-ঝাঁঝর রুট হয়ে চলবে বলেও রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

জামান / জামান

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ