ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গণহত্যার শিকার সেই শহীদ পরিবারের ৫ ভিখারি পাচ্ছেন রাষ্ট্রীয় স্বীকৃতি


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ২৭-১-২০২২ দুপুর ৩:৪৫
একাত্তরের ৩০ সেপ্টেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গণহত্যার শিকার শহীদ পরিবারের জীবিত ৫ বিধবা পাচ্ছেন রাষ্ট্রীয় স্বীকৃতি এবং প্রচলিত সকল সুযোগ-সুবিধা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত তত্ত্বাবধানে এসব ভিখারি ও দীনহীন বিধবার দুঃখের কাল অবসান হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি এ তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর দপ্তর প্রথম দফায় ভিখারি ইফাতন বেওয়া, সমলা বেওয়া (যুদ্ধাহত), সালেহা বেওয়া, রাবেয়া বেওয়া ও হামিদা বেওয়াকে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা দেয়ার কাজ সম্পন্ন করেছেন বলে জানানো হয়। গত সোমবার এ পাঁচ বিধবার চূড়ান্ত তালিকা জেলা প্রশাসকের দপ্তর থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়।
 
গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক জানান, একাত্তরের ওই দিন মাহমুদপুর গ্রামে গণহত্যার ঘটনা ঘটে।এতে ১৭জন শহীদ হন। বহু বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়। ধর্ষিতা হয় বহু নারী। স্থানীয় প্রশাসন গত অক্টোবর গণহত্যায় শহীদদের স্মরণে ‘স্বাধীনতা ৭১’ নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ করে। শিলালিপিত সকল শহীদের নাম উৎকীর্ণ করা হয়।
 
এর অনেক আগে ১৯৭২ সালের ২০ ডিসেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব শহীদ পরিবারের সদস্যদের কাছ পাঠানো এক পত্র গণহত্যার শিকার সকলকে শহীদের মর্যাদা দেন। তিনি শহীদ পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মহকুমা প্রশাসকের মাধ্যমে প্রত্যককে ২ হাজার টাকা অনুদান দেন। কিন্তু পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সবকিছু চাপা পড়ে যায়। শহীদ রমযানের স্ত্রী ইফাতন বেওয়া ভিক্ষাবৃত্তি অবলম্বন করেন। বিধবা ও যুদ্ধাহত সমলা বেওয়া অন্যের বাড়ি অটুলী থাকা শুরু করেন। সালেহা, রাবেয়া ও হামিদা বেওয়ারা ছোট ছোট অনাথ সন্তানাদি নিয়ে দিনমজুরি বা অন্যের বাড়িতে কাজ করে অতিকষ্টে জীবন চালাতে থাকেন। স্বাধীনতার ৫০ বছর পরও ভিখারি ইফাতন বেওয়া বঙ্গবন্ধুর সেই চিঠি বুকে আগলে রাখেন। ওই চিঠির প্রসঙ্গ নিয়ে গত ৬ জানুয়ারি একটি দৈনিকে ‘পাঁচ দশক ধরে বঙ্গবন্ধুর চিঠি সংরক্ষণ করছেন অসহায় ইফাতন বেওয়া’ শিরোনামে খবর ছাপা হলে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে পড়ে। 
 
তিনি টাঙ্গাইলের জেলা প্রশাসককে বিষয়টি দ্রুত খোঁজ নেয়ার নির্দেশ দেন। জেলা প্রশাসক গত ১০ জানুয়ারি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার ও ত্রাণসামগ্রী নিয়ে ইফাতন বেওয়ার বাড়ি যান। সকল শহীদ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পৌঁছে দেন। গত ১৮ জানুয়ারি জেলা প্রশাসক সম্মেলনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাহমুদপুর গণহত্যায় ক্ষতিগ্রস্ত শহীদ পরিবারের সদস্যদের ভিক্ষা করে খাওয়ার খবর পত্রিকায় প্রকাশিত হওয়ার প্রসঙ্গ তুলে বলেন, একজন মুক্তিযোদ্ধার পরিবার, শহীদ বা গণহত্যার শিকার পরিবার ভিক্ষা করে খাবে, এটি খুবই লজ্জার। বিশেষ করে আমার জন্য খুবই লজ্জাজনক। যাদের অবদানে আমরা স্বাধীনতা পেয়েছি, যারা জাতির পিতার ডাকে সাড়া দিয়ে রক্ত দিয়েছেন, তারা যেন অসহায় বা দুর্ভাগ না পোহায় সেটি সকলকে খেয়াল রাখতে হবে।
 
তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা যখন ক্ষমতায় আছি, তখন আমি আর দেখতে চাই না যে, কোনো শহীদ পরিবার, জাতির পিতার চিঠি যার হাতে, সে ভিক্ষা করে খাবে, এটা যেন আর না হয়।
 
টাঙ্গাইল জেলা প্রশাসক ড. আতাউল গনি জানান, রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা দেয়ার জন্য প্রাথমিকভাবে শহীদ পরিবারের পাঁচজন বিধবাকে বাছাই করা হয়েছে। অবশিষ্ট শহীদ পরিবারের বিষয়ে সিদ্ধান্ত হয়তো পরে পাওয়া যাবে।

শাফিন / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা