ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় নির্বাচনপরবর্তী সহিংসতায় ঘর-বাড়ি ভাংচুর ও লুটপাট


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১-২০২২ দুপুর ৩:৪৬
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নির্বাচনপরবর্তী সহিংসতার শিকার হয়েছেন ওমান প্রবাসী ওবায়দুর ভূইয়া। ‍এ সময় বাড়ি-ঘর ভাংচুর করে স্বর্ণালংকার ,নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে প্রতিপক্ষ।
 
উপজেলার ৭নং হিরন ইউনিয়নে  গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৩নং ওয়ার্ডে সদস্য পদে জাকির দাড়িয়ার কাছে পরাজিত হন মূছা বিশ্বাস। নির্বাচনপরর্তীতে দুপক্ষ সংঘাতে জড়িয়ে পড়লে জাকির দাড়িয়ার সমর্থক জামাল শেখ নামে একজন মারা যান। এ সময় ওমান প্রবাসী লোহারংক গ্রামের মৃত কাসেম ভূঁইয়ার ছেলে ওবায়দুর ভূইয়ার বাড়ি-ঘর ভাংচুর, স্বর্ণলংকার, নগদ টাকাসহ ঘরে থাকা যাবতীয় মালামাল লুটে নিয়ে য়ায়। এমনকি তাদের টিউবওয়েলের হেড পর্যন্ত খুলে নিয়ে ও ক্ষ্যান্ত হয়নি। এখন ৩০টি গাছ কেটে নিয়ে যাওয়ার পর সীমানা দেয়াল ভেঙে যায়গা দখল করে ঘর নির্মাণ করেছে  প্রতিবেশী মোতালেব শেখ ও তার লোকজন। 
 
এ ব্যাপারে প্রবাসীর মা আলেয়া বেগম (৬২) বাদী হয়ে লোহারংক গ্রামের মৃত গফুর শেখের ছেলে মোতালেব শেখ (৫০), মোতালেব শেখের ছেলে বাবু শেখ (২০),  মোতালেব শেখের স্ত্রী জেসমিন বেগম (৪০)-সহ অজ্ঞাত ১০-১৫ জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও থানা থেকে ‍এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
 
এ বিষয়ে আসামি মোতালেব শেখের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি  এসব বিষয় অস্বীকার করে বলেন, সবকিছু মিথ্যা ও বানোয়াট।

শাফিন / জামান

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ