ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

পাটগ্রামে ধরলা নদীতে ডুবে শিশুর মৃত্যু


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ১৬-৬-২০২১ বিকাল ৫:৪৫
নানাবাড়িতে বেড়াতে এসে ধরলা নদীর পানিতে ডুবে রাজিব (৫) এক শিশুর মৃত্যু হয়েছে। লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের সোহাগপুর গ্রামে বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে সবার অজান্তে নানাবাড়ির নিকটবর্তী ধরলা নদীতে গোসল করতে নেমে ডুবে যায় রাজিব। নানাবাড়ির লোকজন তাকে বাড়িতে না পেয়ে খুঁজতে থাকেন। প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা নদীতে একটি শিশুর লাশ ভাসতে দেখে পাড়ে তোলেন। খবর পেয়ে ওই শিশুর স্বজনরা রাজিবের লাশ বলে শনাক্ত করেন। শিশুটি ওই উপজেলার কচুয়ারপাড় গ্রামের এরশাদ হোসেনের ছেলে। 
 
রাজিবের মামা বিপুল হোসেন বলেন, আমার ভাগ্নে রাজিব পাটগ্রাম পৌরসভার বুদ্ধিপ্রতিবন্দী ও অটিস্টিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে মৃগী রোগে আক্রান্ত ও মানসিক প্রতিবন্ধী। তাকে চোখে চোখে রাখা হয়। সবার অজান্তেই সে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। 
 
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এমএসএম / জামান

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

উলিপুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ, অহত অভিযুক্ত জিয়া পরিষদ নেতাও

নানা দাবী নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়

মনোহরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ - বৃদ্ধ কে আটক

জুলাই আন্দোলন ১৭ বছরের সংগ্রামের ফসল: ত্রাণমন্ত্রী

নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু

চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত

মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা

‎সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ