৪০-এর বেশি দেশে ওমিক্রনের উপ-ধরন
করোনাভাইরাসের আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের নতুন উপ-ধরন বিএ.২ বিশ্বের ৪০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে। জানুয়ারির প্রথম ১০ দিনে ব্রিটেনে অন্তত ৪০০ জন এতে সংক্রমিত হয়েছেন। ডেনমার্ক, ব্রিটেন, ভারত, সুইডেনসহ আরও বেশকিছু দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রনের নতুন উপ-ধরন। এটির জিনোম মিউটেশনের সঠিক প্রভাব এখনও অস্পষ্ট।
এদিকে ওমিক্রন বিএ.২-এর প্রভাব কতটা, তা এখনও জানা যায়নি। তবে, দ্রুত এর বিস্তার হচ্ছে। আর সেখান থেকেই মিলছে বিপজ্জনক ইঙ্গিত। বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, প্রথম ওমিক্রন ধরনের চেয়েও বেশি সংক্রামক হতে পারে নতুনটি। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) বিএ.২-কে ‘নজরদারিধীন ধরন’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।
ইউকেএইচএসএ-এর ইনসিডেন্ট ডিরেক্টর মীরা চন্দ বলেন, ভাইরাসগুলোর প্রকাশ এবং রূপান্তরিত হওয়াই স্বাভাবিক। মহামারীটি চলতে থাকলে সময়ের সঙ্গে নতুন ধরন আসতেই থাকবে। আমাদের কর্তব্য, সবগুলো ধরন নজরে রাখা। কোনটির কী প্রভাব তা জানা।
এদিকে অন্যান্য দেশগুলোর মতোই বাংলাদেশেও বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২৮৮ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৮০৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৪৭ হাজার ৩৩১ জনে।
জামান / জামান
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ