ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আফ্রিকার ৩ দেশে ঝড়ে অন্তত ৮০ জনের মৃত্যু


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৮-১-২০২২ দুপুর ১২:৩৬

আফ্রিকার দক্ষিণাঞ্চলের তিনটি দেশে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘অ্যানা’র কবলে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৮০ জন। স্থানীয় সময় সোমবার গ্রীস্মমণ্ডলীয় ঝড় অ্যানা মোজাম্বিক ও মালাবিতে আঘাত হানার আগে মাদাগাস্কারে প্রবল বৃষ্টিপাত ঘটায়। খবর পাওয়া গেছে, প্রবল ঝড় ও বৃষ্টিপাতে মাদাগাস্কারে ৪১ জন, মোজাম্বিকে ১৮ জন ও মালাবিতে ১১ জনের প্রাণহাণির ঘটনা ঘটেছে। জিম্বাবুয়েতেও আঘাত হানে অ্যানা। তবে সেখানে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

ঝড়ের কারণে অন্তত ১০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে বহু এলাকা। এখনো পানিবন্দি এলাকায় বহু মানুষ আটকা পড়ে আছেন বলে জানা গেছে। মাদাগাস্কারে এক লাখ ১০ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। রাজধানী আন্তনানারিভোর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র করে দেওয়া হয়েছে।

মোজাম্বিকের উত্তর ও মধ্যাঞ্চলে ১০ হাজার ঘরবাড়ি, কয়েক ডজন স্কুল ও বেশ কয়েকটি হাসপাতাল ডুবে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলািকা। মোজাম্বিকের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে ভারত মহাসাগরে আরেকটি ঝড় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চলতি মৌসুমে মার্চ মাস পর্যন্ত আরও ছয়টি বড় ঝড়ের মুখে পড়তে পারে এসব অঞ্চল। মোজাম্বিকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কর্মকর্তা মির্তা কাউলার্ড বলেছেন, পরিস্থিতি চরম উদ্বেগজনক এবং ঝুঁকিপূর্ণ।

প্রতিবেশী আরেকটি দেশ মালাউইতে সরকার প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করেছে। জানা গেছে, দক্ষিণ আফ্রিকা বিশেষ করে মোজাম্বিক সম্প্রতি কয়েক বছর ধরে এরকম ঝড়ের কবলে পড়ছে।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী