ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষার্থীরা নতুন বছরের বই পাওয়ার আগেই বিদ্যালয় বন্ধ অভিভাবকরা উদ্বিগ্ন


ফুলছড়ি প্রতিনিধি photo ফুলছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১-২০২২ দুপুর ১:৫০

গাইবান্ধার ফুলছড়িতে করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে শিক্ষার্থীরা নতুন বছরের বই পাওয়ার আগেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। বই না থাকায় শিক্ষার্থীরা বাড়িতে পড়ালেখা করতে না পারায় অভিভাবকরা উদ্বিগ্ন। ছাপাখানা থেকে বই না পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানালেন শিক্ষা কর্মকর্তারা।

জানুয়ারি মাস শেষ হতে চললেও গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এখনও নতুন বছরের কোনো বই হাতে পায়নি। পঞ্চম শ্রেণি ছাড়াও চতুর্থ শ্রেণির ইংরেজি, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা গণিত ও বিজ্ঞান বই পায়নি। এ ছাড়া মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ শ্রেণির ১৪টি বইয়ের মধ্যে একটি, সপ্তম শ্রেণির ১৪টি বইয়ের মধ্যে ৭টি ছাড়া অন্য বইগুলো এখনো শিক্ষার্থীদের সরবরাহ করা হয়নি। এরই মধ্যে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় গত ২২ জানুয়ারী থেকে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। নতুন বছরের বই পাওয়ার আগেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

তবে শিক্ষা কর্মকর্তারা বলছেন, ছাপাখানা থেকে বই সরবরাহ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বই সরবরাহ পেলে যেভাবেই হোক শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে। উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক অফিস সূত্রে জানা গেছে, ফুলছড়ি উপজেলার ১২৯টি প্রাথমিক বিদ্যালয়,১৮টি কিন্ডারগার্টেন,২টি এনজিও পরিচালিত বিদ্যালয় ও ১৯টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় রয়েছে।

এ বিষয়ে ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম কামরুজ্জামান বলেন,ছাপাখানা থেকে বই পেতে বিলম্ব হওয়ায় কিছু শিক্ষার্থী বই পায়নি। আমরা ছাপাখানার লোকজনের সাথে যোগাযোগ করেছি। বই সরবরাহ পেলে যেভাবেই হোক শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে।
ফুলছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মনিরুল হাসান বলেন,চাহিদা অনুযায়ী নতুন বই না পাওয়ায় বই দিতে বিলম্ব হচ্ছে। এরই মধ্যে আরও কিছু বই এসেছে, যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেয়া হচ্ছে।

জামান / জামান

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার

আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা