ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬

রাজশাহীতে জমি কেনায় প্রতারণার অভিযোগ   


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৮-১-২০২২ দুপুর ২:১৭

রাজশাহীতে ভাবনা রিয়েল এস্টেট কোম্পানির স্বত্বাধিকারী এমদাদুল হক রোকন (৪৮), মোতাহের হোসেন বকুল (৪০) ও আবুল বাশার তালুকদার মামুন (৪১) নামে তিন ব্যাক্তির বিরুদ্ধে জমি কেনায় প্রতারণার অভিযোগ উঠেছে। 

রোকন, বকুল ও মামুনের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের ফারজানা হকের করা মামলার বিবরণে বলা হয়, তপশীল বর্ণিত সম্পত্তির মালিক ও দখলদার তিনি নিজে ও তার ভাই বোন। বর্ণিত সম্পত্তিটি তারা ভোগ দখল করে আসছেন। এ অবস্থায় বকুল সম্পত্তিটি কেনার জন্য তাদের সাথে ৩০ লাখ টাকা দাম নির্ধারণ করে ২ লাখ টাকা বায়না হিসাবে দেয়ার কথা বলে গত ১১ এপ্রিল'১৭ তারিখে ১২২/১৭ রেজিঃ বায়না দলিল মূলে আমাদের সাথে চুক্তিবদ্ধ হন। তারপর বিভিন্ন সময়ে তারা ২১ জুন''১৭ প্রথম বারে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সর্বশেষ ২২ জানুয়ারি'২০ ৬০ হাজার টাকা-সহ তফসিল বর্ণিত সম্পত্তি বাবদ মোট ১৫ লক্ষ ৩৫ হাজার টাকা প্রদান করেন। এরপর গত ৪ ফেব্রুয়ারি'২০ তারা আমাদের কাছ থেকে তপশীল বর্ণিত সম্পত্তি রেজিস্ট্রি দলিল সম্পাদন গ্রহন করেন।

আরো জানা জায়, রেজিস্ট্রির দিন তারা আমাদেরকে বাঁকি ১৪ লাখ ৬৫ হাজার টাকা প্রদান করেননি। আমরা বাঁকি টাকা ছাড়া রেজিস্ট্রি দিব না বললে বকুল আমাদেরকে বলেন , আপনারাো যদি এই জমি আজ রেজিস্ট্রি দেন তাহলে আমরা আগামীকাল তিন লাখ টাকার একটি চেক এবং ভাবনা রিয়েল এষ্টেট এর ৩ কাঠার একটি প্লট আপনাদেরকে রেজিস্ট্রি করে দেব।  আমরা যেহেতু ২০১৭ সাল থেকে তাদেরকে প্রচন্ড বিশ্বাস করে আসছি সেহেতু আমরা সরল বিশ্বাসের কারনে ১৪ লাখ ৬৫ হাজার টাকা আসামীদের কাছ থেকে না পেয়েও তাদের গত ৪ ফেব্রুয়ারি'২০ সম্পত্তিটি রেজিস্ট্রি করে দেই । রেজিস্ট্রি দেয়ার পর আমার ভাই ওয়াজেদ আলীর স্ত্রী সেদিন-ই মারা যাওয়ায় পরেরদিন ৫ ফেব্রুয়ারি'২০ লাশ দাফন-কাফন হওয়ায় কারনে আমরা সেদিন ভাবনা রিয়েল এস্টেটের জমি রেজিস্ট্রি নিতে পারিনি। পরবর্তীতে আমরা বিভিন্ন সময় ভাবনা রিয়েল এস্টেটের জমি প্রতিশ্রুতি মত আমাদের নামে রেজিস্ট্রি দিতে বললে তারা দেব দিচ্ছি করে সময় পার করেন। ফলে আমরা একজন আইনজীবীর মাধ্যমে ১৩ জুলাই'২০ বকুল ও মামুনকে লিগ্যাল নোটিশ পাঠাই। সর্বশেষ গত ১০ আগষ্ট'২১ রাত ৮টার সময় আমাদের বাড়ীতে বকুল আসলে আমরা তার কাছে পাওনা ১৪ লাখ ৬৫ হাজার টাকা চাইলে তিনি দিতে অস্বীকার করেন। তারা তিনজন পরস্পর যোগসাজশে আমাদের সাথে প্রতারনার মাধ্যমে বিশ্বাস ভঙ্গের অপরাধ করেছেন। এদিকে আদালতে মামলা চলা অবস্থাতেও তারা বারংবার আমাদের সম্পত্তিটি জবর দখলের চেষ্টা করছে এবং আমাদের বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে। 

জমির মালিক পক্ষ থেকে ফারজানা হক রাসিক মেয়র বরাবর আবেদন করলে তিনি ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার'কে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত ও সালিশ কমিটি গঠন করে দেন। তদন্ত কমিটি উভয়পক্ষকে ডাকলে বিবাদী পক্ষ সালিশ কমিটির কথা অমান্য করায় সেদিন সালিশ ও তদন্ত মূলতবি করা হয় এবং বাদীকে এ বিষয়ে একটি প্রত্যায়ন পত্র দেয়া হয়। এছাড়াও আদালতে করা মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় বিসিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দুলাল'কে।

এ দিকে এমদাদুল হক রোকন, মোতাহের হোসেন বকুল ও আবুল বাশার তালুকদার মামুন বলেন, বিষয়টি মিথ্যা, আমরা রেজিস্ট্রি নেয়ার সময় বেশীরভাগ টাকা পরিশোধ করেছি। অল্প কিছু টাকা তারা পাবেন যা জমি দখল পেলে আমরা তাদের দিয়ে দেব। 

বিষয়টি নিয়ে রাসিক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার বলেন, সিটি কর্পোরেশন এ আবেদনের প্রেক্ষিতে আগামীতে একটি তারিখ নির্ধারন করা হবে। এতে উভয় পক্ষকে ডেকে সমস্ত ঘটনা শুনে আমরা সমাধানের চেষ্টা করব।  

জামান / জামান

মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড

ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪

জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে

কোটি টাকার বেচাকেনায় সরগরম উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পশুর হাট

ধামইরহাটে মাশতা ইন্টারন্যাশনালের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বাঁশখালীতে পুলিশের অভিযানে মাদক ও জুয়া চক্রের ১৪ সদস্য আটক

জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব কামরুল হাসান গরীবের উপস্থিতিতে জমজমাট প্রীতি কাবাডি ম্যাচ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক সড়কে হাঁটু পানি; জনদুর্ভোগ

ইউএনও র্উম্মে মুসলিমা’র অভিজ্ঞতা আর দূরদর্শিতায় পাল্টে যাচ্ছে করিমগঞ্জের চিত্র

​রাণীনগরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি সচেতনতা ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত