খুলনায় ইয়াবাসহ চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ৬২৫ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলো- মাদক ব্যবসায়ী মো. রিপন শেখ(৪২), পিতা মতলেব শেখ, সাং-পাচুড়িয়া, থানা-অভয়নগর, জেলা-যশোর; বায়েজীদ হোসেন সরদার (২১), পিতা আবু মূসা সরদার, সাং পাওয়ার হাউজ মোড় বাগমারা, থানা-রূপসা, জেলা-খুলনা, এ/পি সাং-মুক্তার হোসেন রোড, থানা-লবণচরা; হাবিবুর রহমান সজিব (২৪), পিতা শফিকুল ইসলাম, সাং নতুন সৈয়দপুর, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ানগঞ্জ, এ/পি সাং খান এ সবুর রোড, থানা-লবণচরা এবং শাকিল আহম্মেদ(২১), পিতা মো. বাবুল আহম্মেদ, সাং মুসলমানপাড়া, থানা খুলনা। এদের মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, উপরোক্ত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৬২৫ পিস ইয়াবা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় চারটি পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।
জামান / জামান
ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর
আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি
পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ
রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র
স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা
সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক
নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন