কমলগঞ্জে ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশির রোগী
মৌলভীবাজারের কমলগঞ্জে ঘরে ঘরে জ্বর ও সর্দি-কাশি দেখা দিয়েছে। এর মধ্যে শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় অধিকাংশ মানুষই চিকিৎসা নিচ্ছেন প্রাইভেট চিকিৎসকের কাছে। তবে চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনজনিত কারণে গত দুই সপ্তাহ ধরে এমন অসুস্থতা দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধশতাধিক রোগী হাসপাতালে জ্বর, সর্দি ও কাশি নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। এছাড়া প্রতিটি ডাক্তারের প্রাইভেট চেম্বারেও রোগীর ভিড় দেখা গেছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। শিশুদের জ্বর, সর্দির কারণে পরিবারও আতঙ্কিত। তবে চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে হঠাৎ করে মধ্যরাতে হালকা ঠাণ্ডা পড়া শুরু করেছে। এ কারণে জ্বর, সর্দি ও কাশি দেখা দিয়েছে।
প্রাইভেট চিকিৎসক নুরুল ইসলাম পুতুল জানান, হঠাৎ করে ঠান্ডা বেড়ে যাওয়ায় জ্বর সর্দি কাশি রোগীর সংখ্যা বেড়ে গেছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, 'যেহেতু শিশুরা বেশি জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছে- এ কারণে শিশুদের প্রতি মায়েদের আরও বেশি যত্নবান হতে হবে। ইদানীং বেশি ঠান্ডার আবহাওয়া মানিয়ে নিতে কিছুদিন সময় লাগবে। এরপর ঠিক হয়ে যাবে।'
জামান / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার