ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বিশ্বে এক দিনে ৩৪ লাখ করোনা আক্রান্ত, মৃত্যু ১০২৬৬


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৯-১-২০২২ দুপুর ১০:২৭

করোনার অতিসংক্রামক ধরন ডেলটা ও অমিক্রন ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে সংক্রমণ লাফিয়ে বাড়ছে। এই ধারাবাহিকতায় করোনার দৈনিক সংক্রমণ ৩৪ লাখের কাছাকাছিতে উন্নীত হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য জানা গেছে।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে শনাক্ত হয়েছেন ৩৩ লাখ ৯৯ হাজার ৪০৯ জন এবং এ রোগে মারা গেছেন ১০ হাজার ২৬৬ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২২ লাখ ৪৫ হাজার ৩৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ১৩ হাজার ৮৩৩ জন এবং এই রোগে মারা গেছেন ২ হাজার ৬৮৩ জন।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ কোটি ২২ লাখ ২ হাজার ৬০৪ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৭ কোটি ২১ লাখ ৭ হাজার ৪৬৭ জন এবং গুরুতর অসুস্থ আছেন ৯৫ হাজার ১৩৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী