ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সুন্দরগঞ্জের চন্ডিপুর থেকে চিলমারী পর্যন্ত তিস্তা ব্রিজের কাজ চলমান


সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ  photo সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ
প্রকাশিত: ২৯-১-২০২২ দুপুর ১২:১
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থেকে কুড়িগ্রামের চিলমারী পর্যন্ত তিস্তা ব্রিজের নির্মাণকাজ দ্রুতগতিতে সম্পন্ন হতে চলেছে। ২০১৪ সালের ২৫ জানুয়ারি প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিস্তা ব্রিজের উদ্বোধন করেন। বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘদিন ব্রিজের কাজ বন্ধ থাকার কারণে জাতীয় সংসদে গাইবান্ধার সুন্দরগঞ্জের মাটি ও মানুষের প্রাণের নেতা প্রয়াত এমপি গোলাম মোস্তফা আহমেদ প্রধানমস্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলিষ্ঠ বক্তব্য ও সুন্দর উপস্থাপনার কারণে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ব্রিজের নির্মাণকাজ পুনরায় শুরু হয়৷
 
ব্রিজের দৈর্ঘ্য ১৪৯০ মিটার, মোট নির্মাণ ব্যয় ৭৩০ কোটি ৮৫ লাখ টাকা৷ মূল ব্রিজের নির্মাণ ব্যয় ২৭৯ কোটি ৪৭ লাখ, ব্রিজের দুই পাশে সড়ক নির্মাণ ব্যয় ৮ কোটি ৫৫ লাখ, জমি অধিগ্রহণ ৬ কোটি৷ মোট পিলার হবে ৩০টি। নদীর অভ্যন্তরে ২৮টি এবং ব্রিজের দুই মাথায় ২টি৷ ৬টি পিলারের কাজ প্রায় সম্পন্ন হয়েছে।
 
ব্রিজের উভয় পাশে নদী শাসন বাঁধ ৩.১৫ কিলোমিটার, উভয় পাশে সড়ক নির্মাণ ৫৭.৩ কিলোমিটার, ব্রিজটির কাজ সুসম্পন্ন ও দৃশ্যমান হলে রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার লাখ লাখ মানুষের জীবনযাত্রার মান উন্নত ও সুগম হবে। তিস্তাপাড়ের হাজার হাজার মানুষ নদীভাঙন থেকে রক্ষা পাবে৷ রংপুর, কুড়িগ্রাম থেকে ঢাকা যেতে প্রায় ১৫০ থেকে ২০০ কিলোমিটার রাস্তা যেখানে ঘুরে যাওয়া লাগত, ব্রিজটি কাজ সম্পন্ন হলে তাদের ১৫০ থেকে ২০০ কিলোমিটার রাস্তা কমে যাবে। পূর্ণ হবে এলাকাবাসীর বহুদিনের লালিত স্বপ্ন৷

শাফিন / জামান

সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল

পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২