ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সরকার, কেডিএ এবং কেসিসির কাছে খুলনার উন্নয়ন কমিটির ৩৪ দফা দাবি


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ২৯-১-২০২২ দুপুর ৩:৪৩

খুলনা অঞ্চলের উন্নয়নে সরকার, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এবং খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কাছে ৩৪ দফা দাবি উপস্থাপন করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। আজ শনিবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরে সংগঠনটি।

লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব শেখ মোহাম্মদ আলী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামান।লিখিত বক্তব্যে পাইপলাইনে খুলনা অঞ্চলে গ্যাস সরবরাহ, খুলনার পাটকলসহ বন্ধ সকল মিল-কলকারখানা চালুসহ সরকারের কাছে ১৪ দফা দাবি উপস্থাপন করা হয়।

এছাড়া ভূতাত্ত্বিক জরিপের মাধ্যমে ৫০ বছর উপযোগী ডিজিটাল মাস্টারপ্ল্যান প্রণয়নসহ ১০ দফা দাবি কেডিএকে জানানো হয়েছে। একই সাথে হকারমুক্ত ফুটপাথ, ময়ূর নদী সংস্কার ও নদীতে জোয়ার-ভাটা প্রবাহ তৈরিসহ ২২টি খাল অবৈধ দখলমুক্ত করতে দাবি জানিয়ে ১০ দফা উপস্থাপন করা হয়। 

শাফিন / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার