ভূরুঙ্গামারীতে স্বপ্ন সারথি কিশোরীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান পালিত হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে স্বপ্নসারথি কিশোরীদের গ্র্যাজুয়েশন সম্মাননা অনুষ্ঠান পালিত হয়েছে।
পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও এই প্রতিপাদ্যকে সামনে রেখে
বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র,বিশেষ অতিথি হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শামছুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর জব্বার এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হিতেশ কুমার রায় (অফিসার, সেল্ফ) এবং সার্বিক সহযোগিতায় ছিলেন শারমিন আক্তার সুমী (কমিউনিটি অর্গানাইজার)।
হিতেশ কুমার জানান ভূরুঙ্গামারী উপজেলায় বর্তমানে মোট আটটি স্বপ্নসারথি দল কার্যক্রম পরিচালনা করছে। প্রতি মাসে এসব দলে জীবন দক্ষতা বিষয়ক সেশন অনুষ্ঠিত হয়ে আসছে। এসব সেশনের মাধ্যমে কিশোরীরা অনুপ্রাণিত হয়ে নিজেদের ও অন্যের বাল্যবিয়ে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
উক্ত অনুষ্ঠানে ১৮ বছর পূর্ণ করা ২০ জন স্বপ্নসারথিকে ফুলেল শুভেচ্ছা, সনদপত্র, ব্র্যাক মনোগ্রামযুক্ত মগ এবং “পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও” শিরোনামে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও, উপজেলা যুব প্ল্যাটফর্মের উদ্যোগে প্রতিটি কিশোরীকে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
Aminur / Aminur
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ