ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

ঈদগাঁওতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর পুড়ে ছাই : ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১০-২০২৫ দুপুর ১১:১৪

কক্সবাজারের ঈদগাঁও বৈদ্যুতিক শর্ট সার্কিটে এক দিনমজুরের বসতবাড়ী পুড়ে ছাই। গতকাল বিকেলে স্থানীয় কলেজের দক্ষিণে পূর্ব মেহের ঘোনায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
এক গ্রাম পুলিশ সদস্য জানান, বাড়ির পার্শ্ববর্তী বিদ্যুতের সার্ভিস তার থেকে অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়। মাটির গুদাম ও টিনের চালার তিন রুমের ঘরটি দীর্ঘসময় ধরে জ্বলতে থাকে। খবর পেয়ে স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার যুবক ও গ্রামবাসী এসে অগ্নি নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে ঘরের আসবাবপত্র,কাপড়-চোপড়, ফ্রিজসহ সব পুড়ে যায়। এতে আনুমানিক ৫/৬ লক্ষাধিক টাকা ক্ষয় ক্ষতি হতে পারে। 
তিনি আরো জানান,অগ্নিকান্ডের খবর স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম এবং ওয়ার্ড মেম্বার গিয়াস উদ্দিন বাহার কে জানানো হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনকেও অবহিত করা হবে বলে জানায়। 
ভোক্তভোগীর স্ত্রী জানান,তার দু-পুত্র, এক মেয়ে ও স্বামী নিয়ে এ বাড়িতে বসবাস করেন। তার দু মেয়ের ইতোপূর্বে বিবাহ হয়ে গেছে। স্বামী মহেশ খালীতে ফার্নিচার তৈরীর কাজ করেন।
ওয়ার্ড মেম্বার গিয়াস উদ্দিন বাহার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি দরিদ্র এ পরিবারটির পুনর্বাসনে সরকারি সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

Aminur / Aminur

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল