ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

রাজশাহীতে সন্ধ্যার পর দোকানপাট বন্ধ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৯-১-২০২২ দুপুর ৪:১
রাজশাহীতে হঠাৎ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় সন্ধ্যার পর বাইরে জনসমাগম রোধে দোকাপাট ও কমিউনিটি সেন্টার বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে মাইকিং করে সেটি জানিয়ে দেয়া হয়েছে। আজ শনিবার থেকে তা কার্যক্রর হয়েছে।
 
গত কয়েক দিন ধরে রাজশাহীতে করোনা সংক্রমণের হার ৬০ শতাংশের উপরে। শুক্রবার এই হার ছিল ৬৩ শতাংশের উপরে। এর আগের দিন বৃহস্পতিবার তা ৭৫ শতাংশে পৌঁছায়। সংক্রমণের হারের কারণে রাজশাহী জেলা দেশের মধ্যে রেড জোনে রয়েছে। এমন পরিস্থিতিতে করোনা নিয়ন্ত্রণে আনতে জনগণকে অপ্রয়োজনে বাড়ির বাইরে যেতে নিরুৎসাহিত করতে জেলার করোনা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কমিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
 
শুক্রবার সন্ধ্যায় নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় মাইকিং করা হয়েছে। যেখানে উল্লেখ হয়, করোনা সংক্রমণ রোধে শনিবার থেকে সন্ধ্যর পর দোকানপাট, শপিংমল ও কমিউনিটিসেন্টার বন্ধ রাখতে হবে। একই সাথে অপ্রয়োজনে বাড়ির বাইরে যেতেও নিরুৎসাহিত করা হয় মাইকিংয়ে। জনস্বার্থে এ সংক্রান্ত আদেশ সকলকে মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও এ সংক্রান্ত নির্দেশ কার্যকর করতে আরএমপির পক্ষ থেকে সংশ্লিষ্ট থানা ও ফাঁড়িগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।
 
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, রাজশাহী জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। কারও একার পক্ষে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভভ নয়। এই মুহুর্তে জনগণের মধ্যে জনসচেতনা বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। শনিবার থেকে সন্ধ্যার পর থেকে বিশেষ করে ৮টার পর দোকানপাট, বিপণিবিতান, শপিংমল ও কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে।
 
তিনি বলেন, শুক্রবার থেকে এ সংক্রান্ত মাইকিং করা হয়েছে। জাতীয় সিদ্ধান্তের সাথে সঙ্গতি রেখে রাজশাহী জেলার করোনা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। জনস্বার্থে স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্ত অনুসারে কাজ করবেন।
 
জেলা প্রশাসক আরো জানান, বিনোদন কেন্দ্রগুলো ও হাট-বাজার পর্যবেক্ষণে রাখা হবে। অহেতুক কোথাও জনসমাগম বা আড্ডা প্রতিরোধে মাঠ পর্যায়ে তদারকি বৃদ্ধি করা হবে।

শাফিন / জামান

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম

আন্তর্জাতিক মানবাধিকার সস্মেলন ২০২৬ যোগদান করবেন সাংবাদিক ও আন্তজার্তিক মানবাধিকারকর্মী চাইথোয়াইমং মারমা

লালমনিরহাটে ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মির্জাগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বেতাগীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতি ও একাধিক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

সিংড়ায় বই পাঠ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

ধামইরহাটে হাসপাতালে ছুরিকাঘাতে স্বামী কর্তৃক স্ত্রী খুন

সরিষাবাড়ির সীমান্তবর্তী উপশহরে ভয়াবহ সড়ক দূর্ঘটনা, নিহত-১ আহত- ২

পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস

চীনের বাজারে যশোর-খুলনার কুচিয়া, বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবন

লালমনিরহাটে ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মহিপুরে মুদি দোকান ব্যবসায়ীর ছেলে ইদ্রিস(২৬) কে হাতুড়ি পেটালেন ইউপি সদস্যসহ সঙ্গবদ্ধ দল

শালিখায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত