ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২৯-১-২০২২ দুপুর ৪:৩

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোটের বান্নাঘর এলাকায় ট্রেনে কাটা পড়ে মামুনুর রশিদ (২৪) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মামুন উপজেলার মক্রবপুর ইউনিয়নের বান্নাঘর গ্রামের আব্দুল গফুরের ছেলে। মামুন স্থানীয় মক্রবপুর বাজারের ফল ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মামুনুর রশিদ বাগি থেকে মক্রবপুর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় রেললাইনে উঠলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সাগরিকা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় ট্রেনের ধাক্কায় মামুনের মোটরসাইকটি রেললাইনের পাশে একটি গাছের উপরে ঝুলে থাকতে দেখা যায়।

লাকসাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল আলীম বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের দাবি করায় আমরা তাদের অনুমতি নিয়ে আসতে বলেছি। এডিএম কোর্ট থেকে অনুমতি পাওয়া সাপেক্ষে লাশ দাফন অথবা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাফিন / জামান

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য