ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গোপালপুরে বেইলি ব্রীজের ফাটল কেড়ে নিল মোটরসাইকেল চালকের প্রাণ


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ৩০-১-২০২২ দুপুর ১১:১৮
টাঙ্গাইলের গোপালপুরে বেইলি ব্রীজের ফাটলে আটকে পড়ে মো. মশিউর রহমান (৪০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার ঝাওয়াইল বেইলি ব্রীজে এ ঘটনা ঘটে। গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন সকালের সময়-কে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
মশিউর বরিশালের নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের আবু হাশেম হাওলাদারের ছেলে। তিনি অনির্বাণ ফার্মাসিটিক্যাল ইউনানী কোম্পানির টাঙ্গাইলের মধুপুর-গোপালপুর এরিয়ায় বিক্রয় প্রতিনিধি ছিলেন এবং মধুপুর পৌর শহরের কলেজ পাড়ায় একটি বাসায় ভাড়া থাকতেন।
 
জানা যায়, বেইলি ব্রীজের ফাটলে তার মোটরসাইকেলের চাকা আটকে ছিটকে ব্রীজের নিচে পড়ে আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসকরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
 
এরপর হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যায়। পরে রাতেই তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। এদিকে, মশিউর রহমানের ভাই কালাম হওলাদার সকালের সময়-কে জানান, বিকেলে দুর্ঘটনার পর সন্ধ্যায় মারা যায়। আজ সকালে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

শাফিন / শাফিন

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা