ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গোপালপুর ইউপি নির্বাচন: ৫ ইউপিতে ইভিএম-এ ভোটগ্রহণ আজ


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ৩০-১-২০২২ দুপুর ৪:২
টাঙ্গাইলের গোপালপুরে ৫টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আজ সোমবার (৩১ জানুয়ারি)। এবার প্রথমবারের মতো ইভিএম এ ভোট দিবে এখানকার ভোটারদের। এ নিয়ে ভোটারদের মাঝে কিছুটা অস্বস্তি থাকলেও গতকাল মক ভোটিং হওয়ায় অনেক ভোটারের মাঝেই স্বস্তি এসেছে। ভোট দেয়ার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে ভোটারগণ। এদিকে ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা। 
 
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো মির্জাপুর, আলমনগর, হাদিরা, নগদাশিমলা এবং ধোপাকান্দি। এ ৫টি ইউনিয়নে সাধারণ ওয়ার্ড সংখ্যা ৪৫টি। সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ১৫টি, ভোটার এলাকার সংখ্যা ১২৭টি এবং মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৭৩ জন।
 
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান সকালের সময়-কে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের  সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল ভোটারদের সাথে ইভিএম মেশিনের মাধ্যমে মক ভোটিং এর আয়োজন করা হয়েছিলো।
 
এতে ভোটারদের ভোট দিতে সহজ হবে। আর নির্বাচনের দিন পুরো নির্বাচনি এলাকায় ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে ৪ জন পুলিশ সদস্য ১৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। আর পুরো নির্বাচনী এলাকায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

শাফিন / শাফিন

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা