ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

রাজশাহীতে দৈনিক গণমুক্তির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৩০-১-২০২২ দুপুর ৪:৪
সরকারের নির্দেশনা ও স্বাস্থবিধি মেনে রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে দৈনিক গনমুক্তির ৪৯ তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। 
 
৩০ জানুয়ারি ২০২২ (রবিবার) বেলা ১১ টায় বাংলাদেশ শিশু একাডেমির মিলনায়তনে বিভিন্ন আয়োজনর মধ্যদিয়ে এই বর্ষপুর্তি পালন করেন দৈনিক গণমুক্তির রাজশাহী বিভাগীয় কার্যালয়, রাজশাহী। আয়োজনের মধ্যে আলোচনা সভা, কেক কাটা ও গণমুক্তি পরিবারের পক্ষ থেকে উপহার হিসেবে লোগো সম্বোলিত মগ ও গেঞ্জি দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক গণমুক্তির রাজশাহী বিভাগীয় প্রধান মাজহারুল ইসলাম চপল।  
 
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে আসন অলংকিত করেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ, রাজশাহী কোর্ট কলেজের সাবেক অধ্যক্ষ ও শিক্ষক নেতা শফিকুর রহমান বাদশা, প্রবীন সাংবাদিক ও কলামিষ্ট গোলাম সারওয়ার, রাজশাহীর আলো'র সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজশাহী জেলা কমিটি ও রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি আবু কাউসার মাখন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।  
 
আমন্ত্রিত অতিথিরা পত্রিকার সাফল্য কামনা করে দিকনির্দেশনামুলক বক্তব্য রেখেছেন।  বক্তব্যে তারা বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে পঞ্চাশ বছর হলো। আর এই পত্রিকাটির বয়স ৪৯ বছর। অর্থাৎ বলার অবকাশ রাখেনা যে, কঠিন দুর্বিসহ বলই ভেদ করে এই পত্রিকা আজ এতদুর পাড়ি দিয়েছে। আমরা দেখেছি এই পত্রিকার সংবাদ গুলো খুবই বস্তুনিষ্ঠ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অবিচল থাকায় অতিথিরা পত্রিকাটির প্রতি ধন্যবাদ প্রকাশ করেন এবং এর সঙ্গে জড়িত সম্পাদক, প্রকাশক, সাংবাদিক ও কলাকুশলীদের শুভেচ্ছা জানান তারা। 
 
সাংবাদিক শাহিনুর রহমান সোনা'র সঞ্চালনায় ও গণমুক্তি রাজশাহী জেলা প্রতিনিধি ফজলুল করিম বাবলুর সার্বিক তত্বাবধানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জেলা সাধারণ সম্পাদক শাসসুল ইসলাম, মানবাধিকার সাংবাদিক সংগঠন আইএইচসিআরএফ রাজশাহীর সাধারণ সম্পাদক সাংবাদিক সাগর নোমানী, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন রাজশাহী জেলা সাধারণ সম্পাদক আল আমিন হোসেন সহ বরেন্দ্র প্রেস ক্লাবের অন্যান্য সদস্য,  গণমুক্তি'র বিভিন্ন উপজেলা পর্যায়ের প্রতিনিধিগণ এবং অন্যান্য পত্রিকার সাংবাদিকবৃন্দ। 
 
অনুষ্ঠান শেষে দৈনিক গণমুক্তি'র  সম্পাদক ও প্রকাশক শাহাদত হোসেন শাহীনের নির্দেশে  নগরীর হেতেমখাঁ গোরস্থান মাদ্রাসায় গিয়ে এতিমদের মাঝে খাবার বিতরণ করেন তারা।

শাফিন / শাফিন

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম

আন্তর্জাতিক মানবাধিকার সস্মেলন ২০২৬ যোগদান করবেন সাংবাদিক ও আন্তজার্তিক মানবাধিকারকর্মী চাইথোয়াইমং মারমা

লালমনিরহাটে ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মির্জাগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বেতাগীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতি ও একাধিক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

সিংড়ায় বই পাঠ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

ধামইরহাটে হাসপাতালে ছুরিকাঘাতে স্বামী কর্তৃক স্ত্রী খুন

সরিষাবাড়ির সীমান্তবর্তী উপশহরে ভয়াবহ সড়ক দূর্ঘটনা, নিহত-১ আহত- ২

পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস

চীনের বাজারে যশোর-খুলনার কুচিয়া, বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবন

লালমনিরহাটে ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মহিপুরে মুদি দোকান ব্যবসায়ীর ছেলে ইদ্রিস(২৬) কে হাতুড়ি পেটালেন ইউপি সদস্যসহ সঙ্গবদ্ধ দল

শালিখায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত