কুষ্টিয়ার খোকসায় পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড উদ্ধার
কুষ্টিয়ার খোকসায় পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ জুন) উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রহিম বিশ্বাসের বাড়ি থেকে এ গ্রেনেড উদ্ধার করা হয়।
মুক্তিযোদ্ধা আব্দুর রহিম বিশ্বাসের স্ত্রী রিজিয়া খাতুন জানান, কয়েক মাস আগে বাড়ির উঠানে থাকা একটি শিমুল গাছ বিক্রি করা হয়। গাছটি কাটার সময় শেকড়ের কাছ থেকে শ্রমিকরা হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করে। সেটি মুক্তিযোদ্ধা স্বামীর স্মৃতিচিহ্ন হিসেবে শোয়ার ঘরে রেখে দেন। কিন্তু গ্রেনেডটি রাখার পর তার মনে ভীতি সঞ্চার হলে তিনি বুধবার খোকসা থানায় খবর দেন। খবর পেয়ে খোকসা থানা পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে স্থানীয় বসোয়া বাজারের পাশে মাঠের মধ্যে বাঁশ দিয়ে ঘিরে রেখে আসে। সেখানে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, হ্যান্ড গ্রেনেডটি ছোট আকৃতির। তাতে মরিচা পড়ে গেছে। তবে পুলিশ প্রাথমিকভাবে এটিকে সক্রিয় হিসেবে বিবেচনায় নিচ্ছে। ইতোমধ্যে ঢাকায় পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। গ্রেনেডটি মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে।
এমএসএম / জামান
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত
ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ
Link Copied