বাউফলের সেই কার্পেটিং সড়ক পরিদর্শন করলেন জেলা তদন্ত কমিটি
‘‘দৈনিক সকালের সময়’’সহ একাধিক পত্রিকায় পটুয়াখালীর বাউফলে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ ওঠে। এজন্য জেলা প্রধান নির্বাহী প্রকৌশলী ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৯ জানুয়ারি ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিদল উপজেলার কনকদিয়া বীরপাশা বাজার হতে কুয়েত মসজিদ পর্যন্ত ২.২২ কিলোমিটার কার্পেটিং সড়কের কাজ তদন্ত করে। গতকাল রবিবার বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রধান নির্বাহী প্রকৌশলী জি.এম শাহাবুদ্দিন।
২০১৭-১৮ অর্থ বছরে দেড় কোটি টাকা ব্যয়ে উপজেলার কনকদিয়া বীরপাশা বাজার হতে কুয়েত মসজিদ পর্যন্ত ২.২২ কিলোমিটার কার্পেটিং সড়ক নির্মাণের অনুকূলে কার্যাদেশ পায় পটুয়াখালীর মহিউদ্দিন আজাদ জেবি নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। নির্মাণ কাজে বালু ভরাট, এজিন, সাববেস, ম্যাকাডাম, প্রাইম কোট, সিলিকোটসহ নিম্নমানের ইট, খোয়া ও নামমাত্র বিটুমিন দেওয়া অনিয়মের অভিযোগ উঠে ঠিকাদারের বিরুদ্ধে। এসব অনিয়মের অভিযোগ নিয়ে গত ২৪ জানুয়ারি সোমবার দৈনিক ঢাকা প্রতিদিনে সংবাদ প্রকাশ হলে রাতের আধাঁরে তড়িঘড়ি করে নির্মাণ কাজ শেষ করে ঠিকাদারী প্রতিষ্ঠান। ওই সব অভিযোগ আমলে নিয়ে ২ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিদল ওই সড়ক পরিদর্শনে পাঠায় সংশ্লিষ্ট জেলা প্রধান নির্বাহী প্রকৌশলী জি.এম শাহাবুদ্দিন।
শাফিন / শাফিন
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা