ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ভারতে ইলেকট্রিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৬


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩১-১-২০২২ দুপুর ১:২১

ভারতে একটি ইলেকট্রিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীসহ কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়েছে। এতে ৬ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি) সকালে উত্তরপ্রদেশের কানপুরে তাত মিল ক্রসরোডের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়।

আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পর পরই বাসটির চালক পালিয়ে গেছে। পূর্ব কানপুরের পুলিশের উপকমিশনার প্রমোদ কুমার জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বাসচালককেও আটকের চেষ্টা করছেন তারা।

এদিকে দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। এক টুইটবার্তায় তিনি লিখেছেন, ‘কানপুরের সড়ক দুর্ঘটনার খবর জেনে আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।’ একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন রামনাথ।

প্রীতি / প্রীতি

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতার ঝুলন্ত লাশ মিলল দলীয় কার্যালয়ে

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প : নিহত বেড়ে ৩৮

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি

ইরানের বিরুদ্ধে ‘অভূতপূর্ব’ পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইসরায়েলি কারাগারে আটক ৪৭৬৯ ফিলিস্তিনি

কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০

হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪, লুটপাটের আশঙ্কায় কারফিউ জারি

সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

গৌতম আদানির ফৌজদারি মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ

মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল