ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

খুলনার দিঘলিয়ায় কিশোরীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার হুমকি


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ৩১-১-২০২২ দুপুর ২:১০
খুলনার দিঘলিয়া উপজেলায় ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। কিশোরীটি স্থানীয় একটি হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। কিশোরীর বাবা এ সংক্রান্ত একটি অভিযোগ দিঘলিয়া থানায় জমা দিয়েছে।

ঘটনাটি ঘটেছে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের বারাকপুর গ্রামের (উঃ) পাড়া ৫নং ওয়ার্ডে। এ অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বাড়ি একই এলাকায়।

কিশোরীর বাবার থানায় অভিযোগ দায়ের করা এজাহারের ভিত্তিতে জানা যায়, তার স্ত্রী দর্জি এবং কাপড়ের ব্যবসা করার সুবাদে প্রতিবেশী মৃত মতি শেখের ছেলে মোঃ জাহাঙ্গীর শেখ (৫০) তার স্ত্রীর জন্য বাকিতে কাপড় তৈরি করে। রবিবার (৩০ জানুয়ারি) বকেয়া টাকা পরিশোধের দিন থাকায় সন্ধ্যা আনুমানিক সোয়া ৬ টার দিকে বাদীর মেয়েকে জাহাঙ্গীরের বাড়িতে টাকা আনতে পাঠায়। এ সময় জাহাঙ্গীর তার মেয়েকে টাকা দেয়ার কথা বলে ঘরের ভিতরে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণের উদ্দেশ্যে ধস্তাধস্তির একপর্যায়ে ওই কিশোরীর পরনের কাপড় খুলে ফেলে। ঘটনার সময় জাহাঙ্গীর ছাড়া বাড়িতে কেউ ছিল না। এ সময় কিশোরীর আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসার আওয়াজ পেয়ে ধর্ষণের চেষ্টাকারী জাহাঙ্গীর ওই কিশোরীর হাতে পাওনা টাকা দিয়ে বিভিন্ন প্রকার ভয়-ভীতিসহ এ ঘটনার বিষয়ে কাউকে কিছু বলতে নিষেধ করে এবং হুমকি দিয়ে বলে- ‘এ বিষয় কাউকে যদি কিছু বলিস তাহলে তোকে মেরে ফেলবো’। ঘটনার কিছুক্ষণ পর ওই কিশোরী বাড়িতে এসে বকেয়া টাকা তার মায়ের কাছে দিয়ে ঘটনার বিষয়ে খুলে বললে তারা নিরুপায় হয়ে নিকটাত্মীয়ের পরামর্শে ঘটনার দিন রাতেই স্বশরীরে দিঘলিয়া থানায় উপস্থিত হয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার সত্যতা স্বীকার করেছে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসানউল্লাহ চৌধুরী। তিনি বলেন, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দিঘলিয়া থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ১৩। তাং ৩১/০১/২০২২।

 

ইন্সপেক্টর তদন্ত রিপন কুমার সরকার বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত জাহাঙ্গীর পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।

শাফিন / শাফিন

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার