ফরিদপুরে ৭২ ঘণ্টার মধ্যে বৌ ফেরত দিতে হবে, অন্যথায় ৫ লাখ টাকা জরিমানা
ফরিদপুরের নগরকান্দায় বউ ভাগিয়ে নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১২ জন আহত হওয়ার ঘটনায় সালিশের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে বউকে ফেরত দেয়ার জন্য ভাগিয়ে নিয়ে যাওয়া ছেলের পরিবারকে জানানো হয়েছে। এরমধ্যে ওই বৌকে উপস্থিত করতে না পারলে ছেলের পিতাকে ৫ লাখ টাকা জরিমানা দিতে হবে। রোববার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাইচাইল ইউনিয়ন পরিষদ ভবনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সালিশে এ সিদ্ধান্ত নেয়া হয়। সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খান এর সত্যতা নিশ্চিত করেছেন।
ওই মেয়ের স্বামী শাহিন ফকির জানান, আনিস মাতুব্বর আমার স্ত্রীকে ফুসলে ভাগিয়ে নিয়ে গেছে। আমার স্ত্রী ওই সময় তিন ভরি গহনা এবং নগর ২ লাখ টাকা নিয়ে আমার বাড়ি থেকে পালিয়ে যায়। আনিস এর আগেও ভাঙ্গা থেকে একটি নারীকে একই ভাবে ভাগিয়ে নিয়ে এসে তার সকল টাকা আত্মসাৎ করে ওই মেয়েকে তাড়িয়ে দেয়। সে ঘটনায় সমাধান হয়।
একজন সালিশকারী নগরকান্দা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া জানান, শাহিন ফকিরের স্ত্রীকে প্রায় এক মাস আগে ভাগিয়ে নিয়ে যায় একই গ্রামের মুন্নু মাতব্বরের ছেলে আনিস মাতুব্বর। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে গত ২৬ তারিখে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে দুই পক্ষ ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে প্রায় ১২ জন আহত হন।
তিনি আরো বলেন, আনিস মাতুব্বরের বিরুদ্ধে এর আগেও এরকম দুটি মেয়েকে ভাগিয়ে নিয়ে আসার ঘটনা আছে। সে ঘটনায় একটি মামলা ও আরেকটা সালিশের মাধ্যমে মীমাংসা হয়। এজন্য মাত্র তিন দিনের মধ্যে ওই মেয়েকে জীবিত হাজির করে তার শ্বশুরবাড়িতে পৌঁছে দেয়ার কথা বলা হয়েছে। তা দিতে ব্যর্থ হলে ৫ লাখ টাকা জরিমানা এবং পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিচার করা হবে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছ। পরিস্থিতি এখন স্বাভাবিক। তিনি আরো বলেন, গত শুক্র ও শনিবার এলাকার বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সে ঘটনায় একটি মামলা করা হয়েছে।
উল্লেখ্য, ফরিদপুরের নগরকান্দায় এক তরুণের স্ত্রীকে ভাগিয়ে নিয়েছে অপর এক তরুণ। এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হন। গত বুধবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের পোড়াদিয়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনজকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
শাফিন / প্রীতি
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied