ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব জালাল উদ্দিন সিদ্দিকীর দাফন সম্পন্ন


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৩১-১-২০২২ রাত ৯:৩৫

প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জালাল উদ্দিন সিদ্দিকীর (৭৫) জানাযা ও দাফন সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এর আগে রবিবার আনুমানিক সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। ব্রিগেডিয়ার জালাল উদ্দিন সিদ্দিকী  কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের বাসন্ডা গ্রামের শিক্ষানুরাগী মরহুম মৌলভী ইসহাক মজুমদারের পুত্র। তিনি ১৯৫০ সালের ৭জুন জন্ম গ্রহণ করেন। সোমবার বিকেলে ৩টায় ব্রিগেডিয়ার জালাল উদ্দিন সিদ্দিকীর গ্রামের বাড়ীতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। তাঁর জানাযায় হাজার- হাজার মানুষ অংশগ্রহণ করেন।
    জানাযায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছেলেন, নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান মজুমদার, উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান এম এ করিম মজুমদার, নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, ঢালুয়া ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির, বাংগড্ডা ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান মজুমদার, রায়কোট দক্ষিণ চেয়ারম্যান মজিবুর রহমান, উত্তর চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম মজুমদার, রায়কোট  ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহম্মেদ মজুমদার, মৌকরা ইউনিয়ন চেয়ারম্যান সাইফ উদ্দিন আলমগীর, নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, ঝিকুটিয়া ইসহাক মজুমদার বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু হানিফ প্রমুখ।
    ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জালাল উদ্দিন সিদ্দিকী দ্বিতীয় ওয়ার কোর্স এর সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। সর্বশেষ তিনি মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন কমিশনার ছিলেন। চাকুরী জীবনে তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যাচের সামরিক কর্মকর্তা, ঢাকা সেনানিবাসের লগ এরিয়া কমান্ডার ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্নসচিব সহ গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন।
    ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জালাল উদ্দিন সিদ্দিকী স্ত্রী, ৩ ছেলে, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী অধ্যাপক বদরুন্নেসা তিতুমীর কলেজ ও মিরপুর বাংলা কলেজ উপাধ্যক্ষ ছিলেন। তার শ্বশুর অধ্যক্ষ মোসলেহ উদ্দিন কুমিল্লা সরকারী মহিলা কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। 

এমএসএম / এমএসএম

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ