ঢাকা বৃহষ্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

সাভারে হকার উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ


আমেদ জীবন, সাভার photo আমেদ জীবন, সাভার
প্রকাশিত: ৩১-১-২০২২ রাত ৯:৫৬
সাভারে ফুটপাত, ফুট ওভারব্রীজ ও মহাসড়ক দখল করে অবৈধভাবে দোকানপাট গড়ে তোলার কারনে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ। তবে অভিযান শেষ না হতেই উচ্ছেদ বন্ধ এবং পূনর্বাসনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে উচ্ছেদ হওয়া হকাররা। এ সময় উচ্ছেদ বন্ধ ও স্থায়ী পুনর্বাসন দাবিতে বিক্ষোভ ও স্লোগান দিতে দেখা যায় তাঁদের। সোমবার(৩১ জানুয়ারি) বিকাল থেকে সন্ধ্যার পরও হকাররা একত্রিত হয়ে প্রায় দুই ঘন্ট্যাব্যাপী মহসড়ক অবরোধ করে রাখে।
 
এঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পড়ের সাধারন মানুষ।
জানা যায়, সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের নিউ মার্কেট এলাকা থেকে সাভার বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত ছোট-বড় প্রায় সহস্রাধিক হকার বসতো। দুপুর থেকে উপজেলা প্রশাসন এসব হকারদের উচ্ছেদে অভিযান চালানো শুরু করে। 
 
এর প্রতিবাদে বিকেলের পর থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী কয়েকশো হকার সড়কে নেমে এসে ঢাকাগামী ও আরিচাগামী দুই লেনই অবরোধ করে রাখে। এতে দুই পাশেই অন্তত দশ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
 
সাভার উপজেলা আওয়ামী হকার্স লীগের সভাপতি আনোয়ার হোসেন আকন্দ বলেন, কোন গণত্রান্ত্রিক সরকার এভাবে সাধারন মানুষের উপর বিনা নোটিশে হামলা চালাতে পারেনা। পুলিশ এবং প্রশাসনের লোকজন যেভাবে হামলা চালিয়ে আমাদের মারধর এবং মালামাল ক্ষতি করেছে এর প্রতিবাদে সকল হকার একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ করে। পরবর্তীতে সাভার থানা এবং হাইওয়ে থানার ওসি এসে দুঃখ প্রকাশ করায় আমরা অবরোধ তুলে নিয়েছি।  
 
তবে হকার উচ্ছেদের ঘটনাকে সাধুবাদ জানিয়েছেন সড়ক দিয়ে চলাচলকারী হাজারো মানুষ। হাসিনা দৌলা নামে এক নারী বলেন, রাস্তা এবং ফুটপাত দখল করে গড়ে উঠা এসব দোকানের জন্য আমরা ঠিকমতো চলতে পারিনা। মহাসড়ক দিয়ে চলতে গিয়ে অনেক সময় দুর্ঘনার স্বীকার হতে হয়। কিন্তু হকার উচ্ছেদ করায় এখন আমরা ফুটপাত দিয়ে হাটতে পারছি এবং সবসময় যাতে রাস্তা এমন হকারমুক্ত থাকে এজন্য তিনি প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
 
উপজেলা আওয়ামী হকার্স লীগের সাধারন সম্পাদক লিটন খাঁন বলেন, সকল হকারদের পক্ষ থেকে আমি বলতে চাই আমাদেরকে পুনর্বাসন করা হলে আমরা রাস্তা ছেড়ে দিবো। এর আগ পর্যন্ত আমরা যেন ফুটপাতে বসে ব্যবসা করতে পারি এজন্য সকল রাজনৈতিক নেতাদের সহযোগিতা কামনা করছি।
 
হকার্সলীগ নেতা নুরুল হুদা বলেন, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। সামান্য পুঁজি দিয়ে ফুটপাতে ব্যবসা করি। কোন নোটিশ ছাড়াই হঠাৎ হাইওয়ে পুলিশ এসে এলোপাথারি মারধর করে ৩০-৩৫ লক্ষ টাকার মালামাল নষ্ট করেছে। এর প্রতিবাদে আমরা প্রায় দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখি। পরে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ এসে আমাদের পুনর্বাসনের আশ্বাস দেয়ায় আমরা রাস্তা ছেড়ে দিয়েছি। ইতিমধ্যে সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান এবং উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলাম রাজীব ভাই আমাদেরকে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন। যে কোন সময় আমাদেরকে পুনর্বাসন করা হলে আমরা চলে যাবো।
 
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, হকাররা প্রায় এক ঘণ্টা ধরে সড়কের দুই পাশে অবরোধ করে বিক্ষোভ করছেন। এ কারণে সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হকারদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
 
সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই এডমিন) আব্দুস সালাম বলেন, তারা রাস্তায় কিছুক্ষণ ছিলো। পরে আমাদের পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। এখন রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এমএসএম / এমএসএম

লক্ষ্মীপুর চরশাহী ইউনিয়ন যুবদলের সভাপতি পদে জনপ্রিয়তায় এগিয়ে খাইরুল বারি মিঠু

বাঘা থানায় অ্যাডিশনাল ডিআইজির দ্বি-বার্ষিক পরিদর্শন

ক্রমেই হারিয়ে যাচ্ছে প্রকৃতির অলংকার প্রজাপতি

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী!

হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বিএনপির সভাপতি এমএ সালাম ফকির

কুড়িগ্রামে ইউটিউব দেখে নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি “এআই স্মার্ট কার”

মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

চট্টগ্রামের উন্নয়নে গণমাধ্যমকে পাশে চান মেয়র ডা. শাহাদাত হোসেন

অপারেটরের কাছে জিম্মি কৃষক, সেচের অভাবে ধানের জমি ফেটে চৌচির

মতলবে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে মাদ্রাসাছাত্রী আহত

ভূঞাপুরে আধুনিক ট্রিটমেন্ট প্লান্টের যাত্রা: বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল সম্পাদক শাহাদাৎ বাবু